নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ নভেম্বর৷৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর সীমান্তবর্তী এলাকায় বাগবের পঞ্চায়েতের অধীনে দশ কলোনির ১নং ওয়ার্ডে গতকাল নুরুল ইসলামের ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়৷ তখন রাত আনুমানিক ২৩০ মিনিট হবে জানান নরুল ইসলাম৷ গাভি ২টি, ষাড় ১টি বড় দামোর বাছুর ১টি, যার বাজার মূল্য ১,২০,০০০ টাকা হবে বলে নরুল ইসলাম জানিয়েছেন৷ গরুচুরি চুরি হয়েছে বলে, সীমান্তে কর্তব্যরত বিএসএফকে জানানো হ য়েছে৷ কিন্তু সীমা সুরক্ষা দায়িত্বে থাকা জওয়ান আমাদের তাঁর কাটার বেড়ার কাছে কিছুতেই যেতে দিচ্ছে না৷ নরুল ইসলাম এবং গ্রামবাসীর সন্দেহ জাগে তাঁরকাটা বেড়া কেটেই গরুগুলি উপারে নিয়ে গেছে৷ কৃষিজীবি পরিবার একমাত্র গরু গুলি দিয়ে চাষবাস করেই দিনযাপন করছে৷ এখন পথে বসে ছাড়া কোন উপায় নেই৷ জওয়ান ডিউটিরত গেইট নং-১৮৮ থেকে ২৫০ গজ হবে যেখানে তাঁরকাটা বেড়া কেটে গরু পাচার করে নিয়ে গেছে৷ গ্রামবাসীর প্রশ্ণ সীমান্তে বিএসএফ এর ভূমিকা নীরব৷ গত এক সপ্তাহ পূর্বে বাগবের গাঁওসবার কৈবত্য পাড়ার অনিল দাসের ৪টি গরু চুরি হয়ে যায়৷ সেগুলিও সীমান্ত তাঁরকাটা বেড়া কেটে গরুগুলি উপারে নিয়ে গেছে৷ ঐ ব্যাপারেও পুলিশ কর্তৃপক্ষ ও বিএসএফএর আধিকারিককেও জানানো হয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হল না৷ এক সপ্তাহ যেতে না যেতেই আবার গরু চুরি, গ্রামবাসী এই নিয়ে ক্ষুব্ধ৷ পূর্বে কার গরু চুরি করে তাঁরকাটা বেড়া কাটেন ১৮৭ নং গেইট থেকে ১৯০ নং গেইটের মাঝামাঝি৷ ঐদিন রাতে সীমান্তে কোন আলো জ্বলেনি সকাল বেলা আলো জ্বালিয়েছে বলে গ্রামের মহিলারা জানিয়েছেন৷
কিন্তু সীমান্তে পাচারবাণিজ্য রমরমা, গভীর রাতে কাপড়, মাছ গাঁজা, ফেন্সিডিল বিভিন্ন যন্ত্রাংশ, এমনকি গরু পর্যন্ত পাচার চলছে৷ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রায় মাসখানেক পর্বে তাঁরকাটার উপারে একজন পাচারকারীর ওপর বড় কাপড়ের ঘাইট পরে মৃত্যু হয়েছে৷ তার বাড়ি বাংলাদেশে৷ তার নাম দুলাল মিয়া৷ বক্সনগর গোটা সীমান্তবাসীর এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে চোরের দল৷ আতঙ্ক ও উদ্বেগের হয়ে উঠেছে জীবন৷ যার জন্য সরকার তাঁরকাটা বেড়া দিয়েছে সেই বেড়ার জায়গায় বেড়া দাঁড়িয়ে রয়েছে৷ কিন্তু গরু চুরি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এনিয়ে জনমনে প্রশ্ণ কবে বন্ধ হবে চুরি প্রশাসন নজর দিক সীমান্তের দিকে৷ আর না হলে জীবন সম্পত্তির কোন গ্যারান্টি নেই৷ জওয়ান আরো কড়া নজরদারি বাড়াতে হবে৷ সাধারণ মানুষের অভিমত৷

বক্সনগর সীমান্তে চোরের উপদ্রব রাতের ঘুম উবে গেছে গ্রামবাসীদের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















