News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে মহিলা ও যুবকের মৃত্যু, গুরুতর জখম তিন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে মহিলা ও যুবকের মৃত্যু, গুরুতর জখম তিন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ৯ নভেম্বর৷৷ বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক মহিলার৷ মৃতার নাম ঊমা সরকার৷ বয়স আনুমানিক ৪৫ বছর৷ স্বামীর নাম অমল সরকার৷ বাড়ি গন্ডাছড়া থানার অধীন নারায়ণ পুরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এই স্বাস্থ্যকর্মী তার এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরছিলেন৷ তখনই দূর্ঘটনার মুখে পড়েন তারা৷ কেন্টার ট্রাকের সাথে মুখোমুখী হওয়ার আগেই ঊমা সরকার বাইক থেকে ছিটকে পড়ে৷ তাতে তিনি গুরুতর জখম হন৷ মঙ্গলবারই তাঁকে গন্ডাছড়া থেকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছিল৷ বুধবার ভোরে জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন তিনি৷ বুধবার সকালে চড়িলাম ফরেষ্ট অফিস সংলগ্ণ ডাকবাংলোর সামনে টিআর০৭-১২৩৭ নম্বরের বাসের ধাক্কায় গুরুতর জকম হয় চড়িলাম বড়জলা এলাকার এক বস্ত্র বিক্রেতার৷ তার নাম মনোরঞ্জন দেবনাথ৷ তিনি বাইক নিয়ে আগরতলা যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা৷ বাসের মুখোমুখিসংঘর্ষে দুই বাইক আরোহী ছিটকে পড়ে যায় রাস্তায় ৷ টি আর ০৭ ৬৫৩৫ নম্বরের বাজাজ পালসার ও টিআর০৭-৬৪১৩ নম্বরের হাংজ্ঞ বাইক দুটি প্রচন্ড ক্ষতিগ্রস্থ হয়৷ এবং আহত মনোরঞ্জন দেবনাথকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ তার অবস্থা সংকট জনক বলে জানা যায়৷ এই দুর্ঘটনায় একটি মামলা রুজু হয় বিশালগড় থানায়৷
এদিকে, টিআর-০১-কিও- ৪৭৪১ নম্বরের একটি বাইক ও টিআর-০১-এস-১৮৪৯ নম্বরের একটি মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ ঐ যুবকের নাম জানা যায়নি৷ এছাড়া নন্দননগরেও একটি দূর্ঘটনায় গুরুতর জখম হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক ব্যক্তি৷ তার অবস্থা সংকটজনক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top