News Flash

  • Home
  • Uncategorized
  • নারিকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

নারিকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

suicideনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ নভেম্বর৷৷ নারিকেল গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু৷ ঘটনাটি ঘটে মধুপুরস্থিত বজেন্দ্রনগর গ্রামে৷ মৃত ব্যক্তির নাম সুধন দাস (৫০)৷ শ্রীদাসের পেশা নারিকেল গাছ পরিস্কার করা৷ এলাকার লোকদের বাড়ীতে গিয়ে নারিকেল গাছ পরিস্কার করিতেন৷ তাই দিয়ে তিনি তার ছেলে মেয়েদের নিয়ে কষ্ট সাধ্য মতে দিন যাপন করতেন৷ বুধবার সকাল আনুমানিক ৮টায় সময়, বজেন্দ্রনগরের আশুতোষ মজুমদারের বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যায়৷ সেই নারিকেল গাছ থেকে পড়ে মারা যায় সুধন দাস৷ ঘটনাস্থলে পাড়ার লোকেরা ছুটে আসে৷ পড়ে কমলাসাগর ফাঁড়ি থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে  ছুটে আসে কমলাসাগর ফাঁড়ি থানা৷ সেখান থেকে সুধন দাসের মৃতদেহটি নিয়ে আসে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ মৃতদেহটি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে৷ সুধন দাসের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top