News Flash

  • Home
  • Uncategorized
  • এবার বিচ্ছেদের পথে দেশের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন জুটি অশ্বিনী ও জোয়ালা
Image

এবার বিচ্ছেদের পথে দেশের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন জুটি অশ্বিনী ও জোয়ালা

jwalaguttaashwiniponappaহায়দরাবাদ, ১০ নভেম্বর (হি.স.) : এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দেশের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন জুটি অশ্বিনী পুনাপ্পা ও জোয়ালা গুট্টা| প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, মিক্সড ডাবলসে মন দিতে চান অশ্বিনী| নিজেদের মধ্যে বোঝাপড়া আর সেভাবে কাজ করছে না| এই পরিস্থিতিতে রিও অলিম্পিকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া এই ভারতীয় জুটির ধারণা আরও বদ্ধমূল হয়েছে|
তবে জুটি ভাঙলেও মিউচুয়াল ব্রেক-আপ হচ্ছে দুজনের| কারও কোনও আক্ষেপ নেই তাতে| অশ্বিনী মনে করেন এমনটাই| বিচ্ছেদের প্রতি সায় দিয়ে জোয়ালা জানান, একটা খারাপ বৈবাহিক সম্পর্ক তো সারা জীবন বয়ে নিয়ে যাওয়া যায় না|
সম্প্রতি জোয়ালা এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, অশ্বিনী ও আমার জুটিটা বোধ হয় আর কাজ করছে না| যখন অনেক বেশি প্রত্যাশা করছি, তখনই ব্যর্থ হচ্ছি| তাই আমার মনে হয়েছে, ওকে কেন আমি আটকে রাখব ? খুব কঠিন সিদ্ধান্ত্| কিন্তু এটা আমাদের নিতে হবে|
তাঁর এই সিদ্ধান্তে একপ্রকার সায় জানিয়েছেন অশ্বিনীও | তিনি বলেন, যে কোনও জুটি তৈরি হতে সময় লাগে| ওর অনেক অভিজ্ঞতা | একাই নিজের কাঁধে দায়িত্ব নিতে পারে জোয়ালা| তাই আমরা সাফল্য পেয়েছিলাম |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top