News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন ট্রাম্প ঘনিষ্ঠরাই, সামনে আসছে একগুচ্ছ নাম
Image

আমেরিকার মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন ট্রাম্প ঘনিষ্ঠরাই, সামনে আসছে একগুচ্ছ নাম

Donald Trumpনিউ ইয়র্ক, ১০ নভেম্বর (হি.স.) : নির্বাচন শেষ হতেই সামনে আসছে ট্রাম্প মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলা একগুচ্ছ নাম| আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদের জন্য পছন্দের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে| বৃহস্পতিবার জানা গেছে আমেরিকার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠজনেরাই নিয়োগ পাচ্ছেন |
এরমধ্যে অ্যলাবামার সিনেটর জেফ সেশনস, ট্রাম্পের ন্যাশনাল ফাইন্যান্স চেয়ারম্যান স্টিভেন নুচিন, নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ ডব্লিউ জুলিয়ানি, নিউ জার্সির গর্ভনর ক্রিস ক্রিস্টি, সাবেক স্পিকার নিউ গিংরিচসহ অন্যরা রয়েছেন| এছাড়া চিফ অব স্টাফ হিসেবে জুলিয়ানি, ক্রিস্টি, গিংরিচ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান রাইন্স প্রিবাসে আলোচনায় রয়েছেন বলে জানা গেছে |
এদিকে, ট্রাম্পের নতুন সরকারে কমপক্ষে চার হাজার শূন্যপদ রয়েছে| এসব পদে নিয়োগের জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন| তাদেরকেই নিয়োগের চিন্তা-ভাবনা চলছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top