News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগর সীমান্তে চোরের উপদ্রব রাতের ঘুম উবে গেছে গ্রামবাসীদের
Image

বক্সনগর সীমান্তে চোরের উপদ্রব রাতের ঘুম উবে গেছে গ্রামবাসীদের

thief-copyনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ নভেম্বর৷৷ সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর সীমান্তবর্তী এলাকায় বাগবের পঞ্চায়েতের অধীনে দশ কলোনির ১নং ওয়ার্ডে গতকাল নুরুল ইসলামের ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়৷ তখন রাত আনুমানিক ২৩০ মিনিট হবে জানান নরুল ইসলাম৷ গাভি ২টি, ষাড় ১টি বড় দামোর বাছুর ১টি, যার বাজার মূল্য ১,২০,০০০ টাকা হবে বলে নরুল ইসলাম জানিয়েছেন৷ গরুচুরি চুরি হয়েছে বলে, সীমান্তে কর্তব্যরত বিএসএফকে জানানো হ য়েছে৷ কিন্তু সীমা সুরক্ষা দায়িত্বে থাকা জওয়ান আমাদের তাঁর কাটার বেড়ার কাছে কিছুতেই যেতে দিচ্ছে না৷ নরুল ইসলাম এবং গ্রামবাসীর সন্দেহ জাগে তাঁরকাটা বেড়া কেটেই গরুগুলি উপারে নিয়ে গেছে৷ কৃষিজীবি পরিবার একমাত্র গরু গুলি দিয়ে চাষবাস করেই দিনযাপন করছে৷ এখন পথে বসে ছাড়া কোন উপায় নেই৷ জওয়ান ডিউটিরত গেইট নং-১৮৮ থেকে ২৫০ গজ হবে যেখানে তাঁরকাটা বেড়া কেটে গরু পাচার করে নিয়ে গেছে৷ গ্রামবাসীর প্রশ্ণ সীমান্তে বিএসএফ এর ভূমিকা নীরব৷ গত এক সপ্তাহ পূর্বে বাগবের গাঁওসবার কৈবত্য পাড়ার অনিল দাসের ৪টি গরু চুরি হয়ে যায়৷ সেগুলিও সীমান্ত তাঁরকাটা বেড়া কেটে গরুগুলি উপারে নিয়ে গেছে৷ ঐ ব্যাপারেও পুলিশ কর্তৃপক্ষ ও বিএসএফএর আধিকারিককেও জানানো হয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হল না৷ এক সপ্তাহ যেতে না যেতেই আবার গরু চুরি, গ্রামবাসী এই নিয়ে ক্ষুব্ধ৷ পূর্বে কার গরু চুরি করে তাঁরকাটা বেড়া কাটেন ১৮৭ নং গেইট থেকে ১৯০ নং গেইটের মাঝামাঝি৷ ঐদিন রাতে সীমান্তে কোন আলো জ্বলেনি সকাল বেলা আলো জ্বালিয়েছে বলে গ্রামের মহিলারা জানিয়েছেন৷
কিন্তু সীমান্তে পাচারবাণিজ্য রমরমা, গভীর রাতে কাপড়, মাছ গাঁজা, ফেন্সিডিল বিভিন্ন যন্ত্রাংশ, এমনকি গরু পর্যন্ত পাচার চলছে৷ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রায় মাসখানেক পর্বে তাঁরকাটার উপারে একজন পাচারকারীর ওপর বড় কাপড়ের ঘাইট পরে মৃত্যু হয়েছে৷ তার বাড়ি বাংলাদেশে৷ তার নাম দুলাল মিয়া৷ বক্সনগর গোটা সীমান্তবাসীর এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে চোরের দল৷ আতঙ্ক ও উদ্বেগের হয়ে উঠেছে জীবন৷ যার জন্য সরকার তাঁরকাটা বেড়া দিয়েছে সেই বেড়ার জায়গায় বেড়া দাঁড়িয়ে রয়েছে৷ কিন্তু গরু চুরি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এনিয়ে জনমনে প্রশ্ণ কবে বন্ধ হবে চুরি প্রশাসন নজর দিক সীমান্তের দিকে৷ আর না হলে জীবন সম্পত্তির কোন গ্যারান্টি নেই৷ জওয়ান আরো কড়া নজরদারি বাড়াতে হবে৷ সাধারণ মানুষের অভিমত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top