News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল
Image

৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করল কেন্দ্র৷ তার বদলে শীঘ্রই

এটিএম থেকে টাকা তোলার জন্য মঙ্গলবার রাত পৌণে বারোটায় কর্ণেল চৌমুহনীতে ভীড়৷ ছবি নিজস্ব৷
এটিএম থেকে টাকা তোলার জন্য মঙ্গলবার রাত পৌণে বারোটায় কর্ণেল চৌমুহনীতে ভীড়৷ ছবি নিজস্ব৷

বাজারে আসতে চলেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ মঙ্গলবার মধ্যরাত থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে৷ এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, কালো টাকা, দুর্নীতি এবং জালনোট রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাহসী বলে উল্লেখ করেছেন৷ এদিকে, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে৷ এদিন, এই সিদ্ধান্তের ঘোষণা হতেই গোটা দেশেই তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে জনমনে৷ আগরতলা সহ গোটা ত্রিপুরা রাজ্যেও এর প্রভাব লক্ষণীয় ছিল৷
মঙ্গলবার মধ্যরাত থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ হচ্ছে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী৷ এদিন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, কালো টাকা দুর্নীতি, এবং জালনোট রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকেই ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল হচ্ছে৷ এদিন রাত ১২টা থেকেই তা কার্যকর হবে৷ তাতে প্রশ্ণ উঠেছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট যাদের কাছে রয়েছে তারা কি করবেন৷ দেশবাসীকে আশ্বস্ত করে উপায় বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই৷ তিনি জানান, ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে৷ তবে, এক্ষেত্রে ব্যাঙ্কে পুরনো নোট বদলে নতুন নোট নিতে গেলে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে৷ এই নতুন নিয়ম সুষ্ঠভাবে কার্যকর করার জন্য বুধবার দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ শুধু তাই নয়, বুধবার ও বৃহস্পতিবার কাজ করবে না এটিএমও৷ অবশ্য ১১ নভেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ছাড় পাওয়া যাবে হাসপাতালে৷ একইভাবে বাস, ট্রেন ও বিমানের টিকিট কাটতেও ঐদিন পর্যন্ত পুরনো নোটে ছাড় মিলবে৷ এদিকে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ চালু হচ্ছে৷ এবার থেকে প্রতিদিন এটিএম থেকে ২০০০ টাকার বেশি তোলা যাবে না৷ একই ভাবে ব্যাঙ্ক একাউন্ট থেকে দিনে দশ হাজার ও সপ্তাহে কুড়ি হাজার টাকার বেশি তোলা যাবে না৷ তবে, এই ব্যবস্থা সাময়িক৷ জানা গেছে, বাজারে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসলে ব্যাঙ্কে লেনদেনের এবং এটিএম থেকে টাকা তুলতে যে গন্ডি বেঁধে দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, মূলত দুর্নীতিরোধ ও কালো টাকা বন্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার৷ তাতে, তিনি পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন৷ তাঁর দাবি, বিশ্ব অর্থনীতিতে ক্রমেই এগুচ্ছে ভারত৷ গোটা বিশ্বে ভারত এখন এক উজ্জ্বল নক্ষত্র৷ তাই, সীমান্তপারের শত্রু জালনোট ছড়িয়ে ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী প্রশ্ণ তুলে বলেন, সন্ত্রাসবাদীরা এত টাকা কোথা থেকে পাচ্ছে? তিনি মনে করেন, সন্ত্রাসে বহু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে৷ পাশাপাশি তিনি দাবি করেন, দুর্নীতি রোধ ও কালো টাকা উদ্ধারে কাজ চলছে৷ কালো টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যেই ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধার হয়েছে৷
এদিন, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট প্রত্যাহার করার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাহসী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ তিনি বলেন মোদি তাকে সন্ধ্যাবেলা ফোন করে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেছেন৷ রাষ্ট্রপতি মনে করেন, এই পদক্ষেপের ফলে দেশে কালো টাকার বাড়বাড়ন্ত বন্ধ হবে৷ পাশাপাশি জালনোটের উপর শিকল পরানো সম্ভব হবে৷ রাষ্ট্রপতি এদিন দেশবাসীকে অকারণে বিভ্রান্ত ও আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রের পেশ করা নির্দেশ মেনে চললে কোন সমস্যায় পড়তে হবে না৷
এদিকে, এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ তিনি এর জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন৷ তবে, কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশী নয় কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেসের দাবি, হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে ছোট ব্যবসায়ী থেকে গৃহবধূরা সমস্যায় পড়বেন৷ তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তে জনগণ হয়রানির শিকার হবেন বলে দাবি করেন৷ এদিকে, সিপিএমের মতে, বাস্তব পরিস্থিতি খতিয়ে না দেখেই এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হবেন৷
এদিকে, আগামী বৃহস্পতিবারই বাজারে আসছে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট৷ জানা গেছে, ৫০০ টাকার নোটে লালকেল্লার এবং ২০০০ টাকার নোটে মঙ্গলযানের ছবি থাকবে৷
এদিন, কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘোষণা হতেই গোটা দেশের সাথে রাজ্যেও প্রভাব লক্ষ্য করা গিয়েছে৷ এটিএমগুলির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে গ্রাহকদের৷ কিন্তু ঘড়িতে বারোটা বাজতেই বন্ধ হয়ে যায় এটিএম পরিষেবা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top