News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে শিক্ষক খুনের রহস্য ভেদ করতে ব্যর্থ পুলিশ
Image

সাব্রুমে শিক্ষক খুনের রহস্য ভেদ করতে ব্যর্থ পুলিশ

CRIMEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের কালী বল্লপাড়ায় শিক্ষক খুনের ঘটনার এখনো কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
পূর্ব সাব্রুমের কালীবল্লপাড়ায় সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক ধমনী কুমার ত্রিপুরা গত পরশু খুন হয়েছিলেন৷ বুধবার সকালে বাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি৷ সুকলের মিড ডে মিলের টাকা ব্যাঙ্ক থেকে তুলে তিনি সুকলে যাচ্ছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে টাকা পয়সা ছিনতাই করে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে৷ বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে৷ মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ দুদিন অতিক্রান্ত হলেও পুলিশ হত্যাকান্ডের কোন ক্লু খঁুজে বের করতে পারেনি৷ পুলিশের ভূমিকা ঘিরে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ হত্যাকান্ডে জড়িতদের খঁুজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবার পরিজনরা৷ একটি ঘরের ভিতরে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের মেয়ে অভিযোগ করেছেন৷ পূর্ব সাব্রুমের কালীবল্ল পাড়ায় শিক্ষক খুনের ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ মৃতদেহ এলাকায় নিয়ে আসা হলে এলাকায় কান্নার রোল পড়ে যায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top