নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের কালী বল্লপাড়ায় শিক্ষক খুনের ঘটনার এখনো কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
পূর্ব সাব্রুমের কালীবল্লপাড়ায় সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক ধমনী কুমার ত্রিপুরা গত পরশু খুন হয়েছিলেন৷ বুধবার সকালে বাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি৷ সুকলের মিড ডে মিলের টাকা ব্যাঙ্ক থেকে তুলে তিনি সুকলে যাচ্ছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে টাকা পয়সা ছিনতাই করে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে৷ বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে৷ মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ দুদিন অতিক্রান্ত হলেও পুলিশ হত্যাকান্ডের কোন ক্লু খঁুজে বের করতে পারেনি৷ পুলিশের ভূমিকা ঘিরে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ হত্যাকান্ডে জড়িতদের খঁুজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবার পরিজনরা৷ একটি ঘরের ভিতরে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের মেয়ে অভিযোগ করেছেন৷ পূর্ব সাব্রুমের কালীবল্ল পাড়ায় শিক্ষক খুনের ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ মৃতদেহ এলাকায় নিয়ে আসা হলে এলাকায় কান্নার রোল পড়ে যায়৷
সাব্রুমে শিক্ষক খুনের রহস্য ভেদ করতে ব্যর্থ পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















