News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক ওপারে পাচার ব্যর্থ করল পুলিশ
Image

চুরি যাওয়া বাইক ওপারে পাচার ব্যর্থ করল পুলিশ

tripura-policeনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ নভেম্বর৷৷ চুরি যাওয়া বাইক উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ৷ বাইক ফেলে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি৷ চোরকে পাকড়াও করতে না পারলেও পালসার বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ জানা গিয়েছে, বাইকটি সীমান্তের ওপারে পাচার করার উদ্দেশ্যে কলমচৌড়ায় নিয়ে যাওয়া হয়েছিল৷
৩রা নভেম্বর লেম্বুছড়ার বাসিন্দা কিশোর দেববর্মার বাইক চুরি করে পালায় চোর৷ চুরির অভিযোগ জানিয়ে বাইকের মালিক লেম্বুছড়া থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ রাজ্যের সমস্ত থানাকে বার্তা পাঠিয়ে দেয়৷ সেই মত শুরু হয় তল্লাসী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় কলমচৌড়া থানার পুলিশ গাড়ি চেকিং করার সময় খবর আসে আড়ালিয়া গ্রামে নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে৷ সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ির চালক কনস্টেবল শঙ্কর সরকার ছুটে গিয়ে আটক করেন বাইকটি৷ সন্দেহভাজন বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ উদ্ধার করা বাইকটি থানায় নিয়ে যাওয়া হয়৷ কলমচৌড়া থানার পুলিশ খবর পাঠায় লেম্বুছড়া থানায়৷ শুক্রবার সকালে লেম্বুছড়া থানার এসআই প্রাণজিৎ মালাকরের হাতে বাইকটি হস্তান্তর করেছে কলমচৌড়া থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top