News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়ক স্তব্ধ, যাত্রী দুর্ভোগ চরমে
Image

সামান্য বৃষ্টিতেই জাতীয় সড়ক স্তব্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ নভেম্বর৷৷ ফের জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ৷ মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি৷

বেহাল জাতীয় সড়কের চড়িলামে শুক্রবার যানবাহন আটকা পড়ে যায়৷ ছবি নিজস্ব৷
বেহাল জাতীয় সড়কের চড়িলামে শুক্রবার যানবাহন আটকা পড়ে যায়৷ ছবি নিজস্ব৷

পণবোঝাই একটি ট্রাক এবং যাত্রীবাহী বাস চড়িলাম সুকল সংলগ্ণ বনকুমারী এলাকায় আটকা পড়েছে৷ স্বাভাবিক অবস্থাতেই জাতীয় সড়কের বেহাল অবস্থা তার উপর হালকা বৃষ্টিতে পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে৷ বিভিন্ন সময় যান চালকরা বেহাল জাতীয় সড়কের কথা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছ জানিয়েছে৷ কিন্তু তাতে কোন হেলদোল নেই৷ খানাখন্দে জমে থাকা জলের জন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷
শুক্রবার সকালে বিশালগড় থেকে আগত বাইক আরোহী মাঝ রাস্তায় ছিটকে পড়ে যায়৷ এতে বাইকের আরেহী শর্মিলা সূত্রধর গুরুতর আহত হন৷ জাতীয় সড়ক একটা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্তব্ধ হয়ে থাকে৷ প্রায় প্রতিদিন জাতীয় সড়কে যান দূর্ঘটনা ঘটে চলেছে৷ অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করার দাবী জানিয়েছেন যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণও৷
এদিকে, এদিন বিকালেও পুনরায় যানজটের সৃষ্টি হয়েছে৷ যানবাহন আটকা পড়ে যায়৷ অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক

ভারী বর্ষণে জলমগ্ণ রাজধানী আগরতলার রাজপথ৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷
ভারী বর্ষণে জলমগ্ণ রাজধানী আগরতলার রাজপথ৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

হয়েছে৷ বছরের পর বছর ঐ এলাকায় রাস্তা বেহাল অবস্থায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ এদিকে, আগরতলা-সাব্রুম জাতীয় সড়ককে ডাবল লেন করার কাজ চলছে৷ কবে নাগাদ কাজ শেষ হবে তাও বোঝা যাচ্ছে না৷ কাজ চলছে শম্বুক গতিতে৷ এদিকে, আসাম- আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ও আঠারমুড়া পাহাড়ে কিছু স্থানে মাটি ধবসে পড়েছে বলে খবর মিলেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top