নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ নভেম্বর৷৷ সুকলের প্রধান শিক্ষককে মারধর করার অপরাধে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে৷ ধৃত যুবকের নাম সন্তোষ দেব৷ ঘটনা কাকড়াবন এলাকায়৷ সংবাদে প্রকাশ, ২৪ অক্টোবর কাকড়াবন সুকলের প্রধান শিক্ষককে মারধর করেছিল সন্তোষ দেব৷ এই ব্যাপারে প্রধান শিক্ষক কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করেছিলেন৷ সেই মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্তানে তল্লাসী করেছিল৷ কিন্ত, অভিযুক্তকে পাওয়া যায়নি৷ শুক্রবার সন্ধ্যায় কাকড়াবন থানার অধীন মোহনপুর বাজার থেকে অভিযুক্ত সন্তোষ দেবকে গ্রেপ্তার করা হয়৷ আগামীকাল তাকে আদালতে সোপার্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

প্রধান শিক্ষককে মারধর, ধৃত যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















