News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গির এনকাউন্টারের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের
Image

জঙ্গির এনকাউন্টারের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

MPভোপাল, ৪ নভেম্বর (হি.স.) : অবশেষে আট সিমি জঙ্গির এনকাউন্টারের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার| বিরোধী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এব্যাপারে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে| সিমির আট জঙ্গির জেল থেকে পালানো ও তাদের এনকাউন্টার-এই দুটি ঘটনা নিয়েই তদন্ত হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে| মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এসকে পান্ডের নেতৃত্বে এই তদন্তের কাজ করা হবে বলে জানা গিয়েছে|
মধ্যপ্রদেশ সরকারের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি পান্ডের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে| তারা সিমির জঙ্গিদের জেল থেকে পালানো ও এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে|
ভোপাল জেল থেকে পালানো সিমির আট জঙ্গিদের এনকাউন্টার ভুয়ো বলে অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল বিরোধীরা| অবশেষে ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার|
এদিকে ঘটনার তদন্তে নেমে একাধিক অসঙ্গতি সামনে এসেছে সিআইডির হাতে| সিআইডির সন্দেহ জেলের ভেতরেই কেউ ওই জঙ্গিদের পালাতে সাহায্য করেছিল| তাই একজন সাব জেলার ও দুই কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা|
তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে| জানা গিয়েছে, জেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই সিমির প্রধান নেতাকে জেলের এ ব্লক থেকে বি ব্লকে নিয়ে আসা হয়| তাছাড়া বি ব্লকে আরও ১৭ জন আসামী ছিল| তাদেরকে এড়িয়ে কীভাবে একজন কনস্টেবলকে মেরে পালিয়ে ছিল জঙ্গিরা এই প্রশ্নও ভাবাচ্ছে গোয়েন্দাদের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top