News Flash

  • Home
  • Uncategorized
  • পুরোপুরি রোগমুক্ত জয়ললিতা, জানাল হাসপাতাল
Image

পুরোপুরি রোগমুক্ত জয়ললিতা, জানাল হাসপাতাল

jayalalitaচেন্নাই, ৪ নভেম্বর (হি.স.) : সম্পূর্ণ সুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়রামণ জয়ললিতা| শুক্রবার হাসপাতালের তরফেজানানো হয় পুরোপুরি রোগমুক্ত জয়ললিতা |এদিন হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি জানান, জয়ললিতা সম্পূর্ণ সুস্থ| তিনি বলেন, আমি এটুকু স্পষ্ট করে বলতে চাই যে তিনি (জয়ললিতা) সন্তুষ্ট| অর্থাত্, তিনি পুরোপুরি রোগমুক্ত| তাঁর বাড়ি ফেরার বিষয়টি তিনি নিজেই ঠিক করবেন বলে জানান রেড্ডি| তিনি বলেন, জয়ললিতা ভালমতোই ওয়াকিবহাল তাঁর আশেপাশে কী ঘটছে| তিনি সবই ৱুঝতে পারছেন| ফলে, এখন কবে জয়ললিতা বাড়ি ফিরতে চান, তা নিজেই ঠিক করবেন বলে জানিয়েছেন ওই কর্তা|
জ্বর ও শরীরে জলের অভাব নিয়ে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হন জয়ললিতা| পরে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর সংক্রমণের চিকিত্সা চলছে| শ্বাসজনিত সমস্যা থাকায় কৃত্রিম যন্ত্রের সাহায্যও নেওয়া হচ্ছে| হাসপাতাল সূত্রে খবর, জয়ললিতার চিকিত্সায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) এবং লন্ডন থেকে বিশেষজ্ঞদের উড়িয়ে আনা হয়| এর আগে গত ২১ অক্টোবর, হাসপাতাল থেকে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী ক্রমশ সুস্থ হয়ে উঠছেন|
হাসপাতালে গিয়ে অসুস্থ জয়ললিতাকে দেখে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| দেখা করেন দক্ষিণী রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এবং খুশৱু| তাঁকে দেখতে যান কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top