News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক চার জায়গায় যান সন্ত্রাসের বলি এক, গুরুতর জখম আটজন
Image

পৃথক চার জায়গায় যান সন্ত্রাসের বলি এক, গুরুতর জখম আটজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনার হার ক্রমশই বেড়ে চলেছে৷ ৪টি পৃথক স্থানে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ অপর ৮ জন আহত হয়েছেন৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনমনে পথ চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে, ৪টি পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর ৮ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ দক্ষিণ জেলার জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বুধবার পথ দুর্ঘটনায় এক গৃহ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম পঙ্কজ বৈদ্য৷ পথ দুর্ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
দক্ষিণ জেলার জোলাইবাড়িতে পথ দুর্ঘটনায় এক গৃহশিক্ষকের মৃত্যু হয়েছে৷ মৃত গৃহশিক্ষকের নাম পঙ্কজ বৈদ্য৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে৷ গৃহশিক্ষক পঙ্কজ বৈদ্য টিউশন করার জন্য বাইক নিয়ে বের হয়েছিলেন৷ জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন৷ তখনই বাইখোড়া থেকে জোলাইবাড়িগামী একটি কমান্ডার জীপ দ্রুতবেগে এসে বাইকটিকে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন পঙ্কজ বৈদ্য৷ তাকে প্রথমে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে দক্ষিণ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবি নিয়ে আসার পথে তার মৃত্যু হয়৷
মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায়, তিনি মাত্র দেড় বছর আগে বিয়ে করেন৷ মাত্র ১ মাস বয়রের একটি পুত্র সন্তান রয়েছে৷ এদিকে পুলিশ গাড়িটি আটক করেছে৷ চালক পলাতক৷
এছাড়া বুধবার বেলা তিনটা নাগাদ বোধজংনগর থানাধীন নোয়াবাদীর আমতলীতে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অবসরপ্রাপ্ত এক বিএসএফ জওয়ান৷ তার নাম অনিলচন্দ্র গুপ্ত৷ তার বাড়ি নরসিংগড়ে৷ নোয়াবাদীর আমতলী এলাকায় একটি পাথর বোঝাই ট্রিপারকে ওভারট্রেক করার সময় ট্রিপারের সঙ্গে ধাক্কা লেগে বাইক নিয়ে ছিটকে পড়ে যান অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ট্রিপার চালক৷
গত ভোর রাতে রাণীরবাজার থানাধীন বৃদ্ধিনগরে আসাম-আগরতলা জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হলেন বিশ্বজিৎ দাস ও মুন্না দেবনাথ৷ তারা খয়েরপুরের বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে মোহনপুরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷ তখনই বৃদ্ধিনগরে দুর্ঘটনা ঘটে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে প্রথমে রাণীরবাজার হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷
মনুতে পথ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ একটি বাস ও ম্যাজিক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ৫ জন যাত্রী আহত হয়৷ আহতদের প্রথমে মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ২জনকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তারা হল মনুঘাটের নোটন সরকার ও কৈলাসহরের মন্টি দত্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top