নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ জলের দাবিতে নন্দননগরে পথ অবরোধ করেন এলাকবাসী৷ বুধবার ইন্দ্রনগর থেকে ডনবসকো সুকলের দিকে যাওয়ার রাস্তাটি অবরোধ করেন এলাকাবাসী৷ অভিযোগ, সাত বছর ধরে এলাকায় পানীয় জলের সমস্যা চলছে৷ এইনিয়ে বহুবার এলাকার কাউন্সিলার এবং দপ্তরের কাছে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে৷ প্রাক্তন কাউন্সিলার এবং বর্তমান কাউন্সিলার কাউকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ৷ বাধ্য হয়ে এদিন এলাকাবাসী পথ অবরোধ করেন৷ তাদের বক্তব্য, পার্শ্ববর্তী এলাকাগুলিতে পানীয় জলের ব্যবস্থা হয়েছে৷ কিন্তু এই এলাকা দিয়ে দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ পুর নিগমের ৮নং ওয়ার্ডের অধীন এই এলাকাটি প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ এলাকাবাসীর৷
অবরোধের খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ ও প্রশাসনের লোকজন ছুটে যান৷ অবরোধ প্রত্যাহার করার জন্য তাদের অনুরোধ জানানো হয়৷ কারণ, এই অবরোধের ফলে দুদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল৷ অবশেষে খুব শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন৷ তবে, দাবি পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী৷

জলের দাবীতে নন্দননগরে পথ অবরোধ এলাকাবাসীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















