News Flash

  • Home
  • Uncategorized
  • জলের দাবীতে নন্দননগরে পথ অবরোধ এলাকাবাসীর
Image

জলের দাবীতে নন্দননগরে পথ অবরোধ এলাকাবাসীর

water-crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ জলের দাবিতে নন্দননগরে পথ অবরোধ করেন এলাকবাসী৷ বুধবার ইন্দ্রনগর থেকে ডনবসকো সুকলের দিকে যাওয়ার রাস্তাটি অবরোধ করেন এলাকাবাসী৷ অভিযোগ, সাত বছর ধরে এলাকায় পানীয় জলের সমস্যা চলছে৷ এইনিয়ে বহুবার এলাকার কাউন্সিলার এবং দপ্তরের কাছে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে৷ প্রাক্তন কাউন্সিলার এবং বর্তমান কাউন্সিলার কাউকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ৷ বাধ্য হয়ে এদিন এলাকাবাসী পথ অবরোধ করেন৷ তাদের বক্তব্য, পার্শ্ববর্তী এলাকাগুলিতে পানীয় জলের ব্যবস্থা হয়েছে৷ কিন্তু এই এলাকা দিয়ে দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ পুর নিগমের ৮নং ওয়ার্ডের অধীন এই এলাকাটি প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ এলাকাবাসীর৷
অবরোধের খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ ও প্রশাসনের লোকজন ছুটে যান৷ অবরোধ প্রত্যাহার করার জন্য তাদের অনুরোধ জানানো হয়৷ কারণ, এই অবরোধের ফলে দুদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল৷ অবশেষে খুব শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন৷ তবে, দাবি পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top