News Flash

  • Home
  • Uncategorized
  • আরজিএম হাসপাতালে শিশু চিকিৎসা পরিষেবা ব্যহত, ক্ষুব্ধ অভিভাবকরা
Image

আরজিএম হাসপাতালে শিশু চিকিৎসা পরিষেবা ব্যহত, ক্ষুব্ধ অভিভাবকরা

Healthনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ নভেম্বর৷৷ চিকিৎসকের অভাবে  স্বাস্থ্য পরিষেবা থেকে অনেকটাই বঞ্চিত শিশুরা৷ অভিবাবকদের মধ্যে চলছে দৌঁড়ঝাপ কোথায় নিয়ে শিশুদের পরিষেবার ব্যবস্থা করবে৷ তা নিয়ে গতকাল কৈলাসহরে অসুস্থ শিশুদের অভিবাবক মহলের অনেকেই হতাশাব্যক্ত করেছেন যে সঠিক পরিষেবা কোথায় পাওয়া যাবে৷ অনেক গরিব অভিবাবক কৈলাসহরের বাইরে যেতে পারেনি৷ কেউ কেউ ধর্মনগরে গিয়ে শিশুদের চিকিৎসা করিয়েছে৷ এর কারন হল কৈলাসহর আর জি এম হাসপাতালে শিশু বিভাগে ভিতরে ও বাহিরে ফ্রোরের মধ্যে অনেক অসুস্থ শিশু ভর্তি রয়েছে৷ চিকিৎসক মাত্র দুই জন৷ ডাঃ মৃন্ময় দাশ ছুটিতে আগরতলায়৷ ডাঃ সর্মিষ্টা সাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যার ফলে শিশুদের পরিষেবা দেবার মত্যে কোন চিকিৎসক ছিলেন না৷ দীর্ঘ দিন ধরে কৈলাসহরের জনসাধারন প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা করার জন্য দাবি করে আসছিলেন৷ প্রায় ১৫ বৎসর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কৈলাসহরের কিন্তু হাসপাতালের তেমন উন্নত হয়নি৷ এন আর এইচ এম প্রকল্পে কোটি কোটি টাকার  নয়ছয়  হয়েছে৷ কিন্তু সঠিক তদন্ত হয়নি বা তদন্ত কি হয়েছে তার বিস্তারিত জানা যায়নি৷ মন্ত্রী চাইলে এত পুরানো হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটাই উন্নত করতে পারতেন এমন কথা যেন বিরোধী দলের সমর্থক বলছেন পাশাপাশি শাসক দলের অনেক সমর্থক আজ প্রকাশ্যেই সেই কথা বলছেন৷ এত বড় একটা হাসপাতাল যেখানে প্রয়োজনীয় চিকিৎসক নেই৷ সেটা মেনে নেওয়া যায় না এমন কথা বলছেন এক শিশুর অভিবাবক৷ দুই জন চিকিৎসকের মধ্যে এক জন  ছুটিতে গিয়েছে৷ বাকি এক মহিলা চিকিৎসক এত বড় হাসপাতালের প্রচুর শিশুর অসুস্থ কিভাবে পরিষেবার ব্যবস্থা করবে সেটা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের ছুটি মঞ্জুর করছেন৷ গতকাল হাসপাতালে শিশু বিনা  পরিষেবায় অনেক অসুবিধায় সম্মুখীন হতে হচ্ছে৷ কেউ কেউ হাসপাতাল থেকে নিজ দায়িত্বে বাড়িতে, আর কেউ হাসপাতাল থেকে ধর্মনগর ও কুমারঘাট গিয়ে শিশুদের পরিষেবা নিয়েছেন চেম্বারে দূর দূরান্ত থেকে অনেক পুরুষ মহিলা এসে চিকিৎসককে না পেয়ে অসুস্থ শিশুকে নিয়ে বাড়িতে গেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top