News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তিতে কুণাল, বাড়ল অন্তবর্তী জামিনের মেয়াদ
Image

স্বস্তিতে কুণাল, বাড়ল অন্তবর্তী জামিনের মেয়াদ

kunal ghoshকলকাতা, ২ নভেম্বর (হি.স.): খানিকটা স্বস্তি পেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ| কারণ কুণালের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল| আগামী ২৩ ডিসেম্বর পর‌্যন্ত তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট| ৱুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কুণালের জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি জানিয়ে দেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর|
পুজোর দু’দিন আগে (৫ অক্টোবর) জামিন পান কুণাল ঘোষ| ৩৪ মাস পর বিচারপতি অসীমকুমার রায় ও মলয়মারুত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে ১১ নভেম্বর পর‌্যন্ত| একই সঙ্গে শর্ত আরোপ করা হয় নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না কুণাল| বছর দুয়েক পর এ বছরই তিনি দুর্গাপুজো ও দীপাবলি কাটান পরিবার-পরিজনদের সঙ্গে|
জামিন মঞ্জুর করার সময়ই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার‌্য করা হয়েছিল ২ নভেম্বর| সেই মতো ৱুধবার (২ নভেম্বর) কুণাল হাজিরা দেন কলকাতা হাইকোর্টে| বিচারপতিদের ডিভিশন বেঞ্চ কুণালের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর করেন|
উল্লেখ্য, সারদা মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ২০১৩ সালের ২৩ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন| ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁকে নিজেদের হেফাজতে নেই সিবিআই| একাধিকবার নিজের মুক্তির দাবি জানিয়েছেন কুণাল| জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top