কলকাতা, ২ নভেম্বর (হি.স.): খানিকটা স্বস্তি পেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ| কারণ কুণালের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল| আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট| ৱুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কুণালের জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি জানিয়ে দেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর|
পুজোর দু’দিন আগে (৫ অক্টোবর) জামিন পান কুণাল ঘোষ| ৩৪ মাস পর বিচারপতি অসীমকুমার রায় ও মলয়মারুত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে ১১ নভেম্বর পর্যন্ত| একই সঙ্গে শর্ত আরোপ করা হয় নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না কুণাল| বছর দুয়েক পর এ বছরই তিনি দুর্গাপুজো ও দীপাবলি কাটান পরিবার-পরিজনদের সঙ্গে|
জামিন মঞ্জুর করার সময়ই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল ২ নভেম্বর| সেই মতো ৱুধবার (২ নভেম্বর) কুণাল হাজিরা দেন কলকাতা হাইকোর্টে| বিচারপতিদের ডিভিশন বেঞ্চ কুণালের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর করেন|
উল্লেখ্য, সারদা মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ২০১৩ সালের ২৩ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন| ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁকে নিজেদের হেফাজতে নেই সিবিআই| একাধিকবার নিজের মুক্তির দাবি জানিয়েছেন কুণাল| জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি|
স্বস্তিতে কুণাল, বাড়ল অন্তবর্তী জামিনের মেয়াদ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















