News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারকে স্বস্তি দিয়ে ইসলামাবাদ অচল করার সিদ্ধান্ত বাতিল করল ইমরানের দল
Image

সরকারকে স্বস্তি দিয়ে ইসলামাবাদ অচল করার সিদ্ধান্ত বাতিল করল ইমরানের দল

imran-khanইসলামাবাদ, ২ নভেম্বর (হি.স.) : সরকারকে স্বস্তি দিয়ে ইসলামাবাদ অচল করার সিদ্ধান্ত বাতিল করল পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)| আজ ৱুধবার এই সমাবেশ হওয়ার কথা ছিল| দলীয় কর্মীদের হতাশ করে একদিন আগেই এই সমাবেশ বাতিল করার সিদ্ধান নেন দলের সুপ্রিমো ইমরান খান| গণগ্রেফতার ও সংঘাত এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দলটির শীর্ষ পর‌্যায় থেকে জানানো হচ্ছে| তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি সেভাবে সমর্থন জোটাতে না পেরেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইমরান খান| তবে কারণ যাই হোক দলের শীর্ষ নেতাদের এই সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা|
পানামা পেপারসে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার এবং তার স্বজন ও ঘনিষ্ঠজনদের গোপন আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে আন্দোলনে নেমেছে ইমরানের পিটিআই| দলটির দাবি, দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে নওয়াজ সরকারকে| দফায় দফায় নানা কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ৱুধবার ইসলামাবাদ অচলের ডাক দেন ইমরান খান| ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতি পার করা নওয়াজ সরকার এ কর্মসূচির ডাকে আরও নাজুক অবস্থায় পড়ে|
তবে, এই অবস্থা কাটিয়ে উঠতে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়| সরকারের নির্দেশ মতো শুরু হয় পিটিআই নেতাকর্মীদের ধরপাকড়| দলটির শীর্ষ নেতারা অনেকটা গৃহবন্দি পড়েছেন| ইসলামাবাদ ঘিরে কড়া অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী| কয়েক ধাপে ইমরানের কর্মীরা ইসলামাবাদে ঢুকতে চাইলে তাদের রাবার ৱুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ| ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দলের প্রায় দেড়হাজার কর্মী| এরমধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে তদন্ত শুরুর আদেশ দেওয়া হয়| একইসঙ্গে পানামা পেপারস কেলেঙ্কারি ইসু্যতে তার বক্তব্য চাওয়া হয়| এরকম পরিস্থিতিতে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করেন ইমরান খান|
তাঁর সিদ্ধান্তে হতাশ নওয়াজবিরোধী নেতাকর্মীরা| করাচির ফয়সাল শেরজান নামে জনৈক এক পিটিআই কর্মী বলেন, রাজনীতিতে সময়মতো পদক্ষেপ নিতে পারাটাই সবকিছু| তেমনি সাহসও| আপনি যে বক্তব্য দেন সেটা কাজে মেলাতে হবে| সমাবেশ বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শেরজান বলেন, পিটিআই কর্মী-সমর্থকরা ভীষণ হতাশ| আমি তাদের মধ্যে একজন|
বিশ্লেষকরা বলেন, বিপুল সাড়া না পেয়েই এবং পুলিশের সঙ্গে সংঘাত এড়াতেই হয়তো ইমরান তার এই আলোচিত কর্মসূচি বাতিল করেছেন| পাশাপাশি এও মনে করা হচ্ছে, ইসলামাবাদ অচল করে ইমরান সেনাঅভু্যত্থানের পথ সুগম করতে চাইছেন বলে যে খবর ছড়িয়েছে, সে দায় থেকে মুক্তি পেতেই কর্মসূচিটি বাতিল করে থাকতে পারেন তিনি| দলীয় কর্মীরা সিদ্ধান্তে হতাশ হলেও কর্মসূচি বাতিলে সরকারে য়ে স্বস্তি ফিরেছে তা আর বলার অপেক্ষা রাখে না|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top