News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ভোপাল এনকাউন্টার, টুইট মমতার
Image

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ভোপাল এনকাউন্টার, টুইট মমতার

mamataকলকাতা, ২ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ভোপালে ৮ সিমি জঙ্গিদের এনকাউন্টারের ঘটনায় অবশেষে নিজের মত ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ৱুধবার টুইটারে ভোপাল এনকাউন্টার নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো| টুইটারে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এ সব করানো হচ্ছে| এই ধরনের ঘটনা দেশের অখণ্ডতা ও একতা প্রসঙ্গে আমায় গভীরভাবে চিন্তিত করছে|’
মঙ্গলবারই ভোপাল এনকাউন্টার নিয়ে সরব হয় কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলি| পাল্টা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, ‘আমাদের জওয়ানরা শহীদ হচ্ছেন, অথচ কিছু রাজনীতিবিদ তা দেখতেই পারছে না| কিছু মানুষ এই বিষয়ে ভোট ব্যাঙ্ক রাজনীতি করছে| এই কাজ করা থেকে তাঁদের বিরত থাকা উচিত|’
ভোপাল এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি| ঠিক একই পথে হাঁটলেন তৃণমূল সুপ্রিমোও| মমতার টুইট, ‘তথাকথিত এনকাউন্টারের দাবি আমরা মানছি না| এই ঘটনা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top