সিডনি, ২ নভেম্বর (হি.স.): চাঞ্চল্যকর তথ্য উঠে এল নিখোঁজ থাকা মালয়েশীয় বিমান নিয়ে| সাম্প্রতিক তথ্যে দেখা গিযেছে, ২০১৪ সালে মালয়েশীয় বিমানটি যখন মহাসাগরে ভেঙে পড়ে, সেই মুহুর্তে বিমানের ককপিটে কোনও পাইলটই ছিলেন না| সম্প্রতি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ৱু্যরো তরফে প্রকাশিত টেকনিক্যাল রিপোর্টে মালয়েশীয় বিমানের ভেঙে পড়া নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে| তার মধ্যে অন্যতম হল, বিমানের ককপিটে কোনও পাইলট না থাকা| এরই পাশাপাশি যে সব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা হল, এম এইচ ৩৭০ বিমান ধ্বংসের আগে তাতে জ্বালানি শেষ হয়ে গিয়েছিল এবং প্রায় ২৫ হাজার ফুট প্রতি মিনিট গতিতে তা আকাশ থেকে এসে সমুদ্রে গোঁত্তা মেরে ধ্বংস হয়ে যায়|
২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে হারিয়ে যায় এম এইচ ৩৭০ বিমানটি| প্রায় ২ বছর ভারত মহাসাগরে অস্ট্রেলিয়া, চিন ও মালয়েশীয়ার উদ্যোগে তল্লাশি অভিযান চালানোর পরে অস্ট্রেলিয়ার সৌজন্যেই এম এইচ ৩৭০ বিমানের একের পর এক ধ্বংসাবশেষ উদ্ধার হয়|

মালয়েশীয় বিমান ভেঙে পড়ার সময় ককপিটে পাইলট ছিলেন না, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















