News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের জালে আরও এক সিরিয়াল কিলার
Image

পুলিশের জালে আরও এক সিরিয়াল কিলার

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আরো এক সিরিয়াল কিলার পুলিশের জালে ধরা পড়েছে৷ সোমবার রাতে এয়ারপোর্ট থানার পুলিশ দুর্গাচৌমুহনী এলাকা থেকে জীবন মন্ডলকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে৷ তাকে মঙ্গলবার আদালতে তোলা হলে সিজেএম কোর্টের বিচারক জীবন মন্ডলকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন৷
উল্লেখ্য, মোহনপুর থেকে আটক সুখরঞ্জন বিশ্বাস এবং জীবন মন্ডলের মধ্যে যোগসূত্র রয়েছে৷ পুলিশ জানিয়েছে সুখরঞ্জনকে জেরা করেই জীবন মন্ডলের তথ্য মিলেছে৷ কয়েকদিন আগে সিধাই থানা এলাকায় এবং ২০১১ সালে বামুটিয়া স্লুইচ গেইট সংলগ্ণ স্থানে মৃতদেহ উদ্ধার হয়েছিল ঐ দুটি খুনের ঘটনায় তারা জড়িত আছে বলে পুলিশের দাবি৷ অবশ্য সুখরঞ্জন বিশ্বাস এবং জীবন মন্ডল উভয়েই খুনের ঘটনা স্বীকার করেছে৷ পুলিশের একটি সূত্রে জানা গেছে, একটি চক্র বিভিন্ন স্থানে খুনের ঘটনা সংগঠিত করছে৷ তাতে প্রাথমিকভাবে সুখরঞ্জন বিশ্বাস এবং জীবন মন্ডলকে চিহ্ণিত করা হয়েছে৷ পুলিশের ধারণা, ঐ চক্রটিতে আরো কয়েকজন যুক্ত আছে৷ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top