News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের হয়রানি, এডিজিপির কাছে নালিশ
Image

ট্রাফিক পুলিশের হয়রানি, এডিজিপির কাছে নালিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ৫ দফা দাবিতে মঙ্গলবার ত্রিপুরা অটো রিক্সা কর্মী সমিতি রাজ্য পুলিশের এডিজির

মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি’র কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা অটো রিক্সা কর্মী সমিতি৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি’র কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা অটো রিক্সা কর্মী সমিতি৷ নিজস্ব ছবি৷

কাছে ডেপুটেশান প্রদান করল৷ সমিতির ৭ জনের এক প্রতিনিধি দল এই ডেপুটেশান প্রদান করেন৷
যান দুর্ঘটনা এড়াতে আগরতলা শহর ও শহরতলীর সমস্ত তেমাথা ও চৌমাথা গুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগ করা, অটো শ্রমিকদের একাংশ ট্রাফিক পুলিশের মধ্য যে হয়রানি চলছে তা বন্দ করা, সহ মোট ৫ দফা দাবি আদায়ের এক নামে মঙ্গলবার ইন্টাক অনুমোদিত ত্রিপুরা অটো রিক্সাকর্মী সমিতি রাজ্য পুলিশের এডিজির কাছে ডেপুটেশান প্রদান করেছে৷ ৭ জনের এক প্রতিনিধি দল এডিজি শ্যামসুন্দর চতুর্বেদির সাথে দেখা করে তাদের দাবিসনদ তুলে দিয়ে আসেন৷ আর অটো রিক্সার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটা বৈষম্যমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে, সে সব বন্ধ সহ ট্রাফিক পুলিশী ব্যবস্থাকে ঢেলে সাজানো সহ অন্যান্য দাবিগুলো সম্পর্কে জানালেন অটো রিক্সা কর্মী সমিতির নেতা শুভেন্দু ভট্টাচার্য৷
তবে ডেপুটেশান প্রদান কালে এডিজি তাদের কি বলে আশ্বস্ত করেছেন তা অবশ্য জানা যায়নি৷ যাইহোক সংগঠনের স্বার্থে হোক বা অটো চালক অথবা মালিকদের স্বার্থে এই মুহূর্তে ইন্টাক অনুমোদিত ত্রিপুরা অটো রিক্সা কর্মী সমিতি কিন্তু সক্রিয়তার সাক্ষী রাখল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top