News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁঠালিয়া ও তেলিয়ামুড়ায় যান সন্ত্রাসে জখম ছয়জন
Image

কাঁঠালিয়া ও তেলিয়ামুড়ায় যান সন্ত্রাসে জখম ছয়জন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১ নভেম্বর৷৷ কাঁঠালিয়ায় দুটি কমান্ডার জীপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে পুলিশ কর্মী নারায়ণ দাসের অবস্থা সংকটজনক হওয়ায় জিবিতে ভর্তি করা হয়েছে৷
পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ সোমববার কাঁঠালিয়া যাবার সময় পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৫ পুলিশ কর্মী৷ তাদের মধ্যে নারায়ণ দাসের আঘাত গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ আহত পুলিশ কর্মী আগরতলায় কর্মরত বলে জানা গেছে৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
এদিকে, দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্র৷ তার নাম সনৎ দত্ত৷ ঘটনা বাগান বাজারে৷ মঙ্গলবার সকাল ১১টা নাগাদ প্রচন্ড গতিতে তেলিয়ামুড়া থেকে কংগ্রেসের পাতাকা লাগানো ম্যাজিক গাড়ী টিআর-০৬-৩৯৭৬ রাস্তার পাশে দাঁড়িয়েছিল আত্মীয়ের বাড়ীতে যাওয়ার জন্য৷ তেলিয়ামুড়া থেকে খোয়াই যাচ্ছিল মনোনয়নপত্র হেয়ারিংয়ে যাওয়ার জন্য৷ শিশুটি কে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ শিশুটি কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়া যাওয়া হলে সঙ্গে সঙ্গে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুত গতিতে গাড়ি কল্যাণপুরের দিক থেকে খোয়াই যাচ্ছিল৷ পথেই শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ দূর্ঘটনার খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছ পুলিশ৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ পুলিশের ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top