News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৯২ বছর বয়সি প্রাক্তন নৌসেনা
Image

ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ৯২ বছর বয়সি প্রাক্তন নৌসেনা

worldmastersathletics2016পার্থ, ২ নভেম্বর (হি.স.) : ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা জিতলেন ৯২ বছর বয়সি প্রাক্তন নৌসেনা কমোডর ভি শ্রীরামুলু| ৫,০০০ মিটার রেস ওয়াকে ৯০ থেকে ৯৫ বছর বয়সিদের আন্তর্জাতিক এই ইভেন্টে যোগ দিয়ে সোনা জেতেন বিশাখাপত্তনমের বাসিন্দা এই অ্যাথলিট|
শ্রীরামুলু দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন| বয়স তাঁর কাছে সংখ্যামাত্র| এই বয়সেও তিনি নিয়মিত অনুশীলন করেন| অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আরও দুটি ইভেন্টে যোগ দিতে চলেছেন শ্রীরামুলু| একটি হল ১০ কিমি হাঁটা এবং অন্যটি ২০ কিমি হাঁটা| এই দুটি ইভেন্টেও সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top