News Flash

  • Home
  • Uncategorized
  • আলেক্সিস সানচেজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ফৌজদারি মামলা
Image

আলেক্সিস সানচেজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ফৌজদারি মামলা

alexissanchezবার্সা, ২ নভেম্বর (হি.স.) : চিলি ফরোযার্ড আলেক্সিস সানচেজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ| বার্সেলোনা ছেড়ে এসেছেন দুবছর আগে| কিন্তু সেইখানেই কর ফাঁকিতে ফেঁসেছেন সানচেজ| তাঁর বিরুদ্ধে অভিযোগ, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় থাকাকালীন ২০১২ ও ২০১৩ সালে ছবি স্বত্ব বাবদ নাকি ৯ লক্ষ ৮০ হাজার ইউরো কর ফাঁকি দিয়েছেন ২৭ বছর বয়সী সানচেজ| তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে|
অভিযোগ করা হয়, নুমিদিয়া ট্রেডিং নামক একটি কোম্পানিতে নিজের ছবি স্বত্বের অর্থ স্থানান্তর করেছিলেন সানচেজ, যার ৯৯ শতাংশের মালিকই তিনি| যদিও এখনো এর মালিকানা ঘোষণা করেননি| শুধু তাই নয়, ইনভারসন্স আলসান নামক আরেকটি কোম্পানিতে ইমেজ স্বত্বের অর্থের যোগান দেওয়ার অভিযোগ এসেছে|
২০১১ সালে বার্সার সঙ্গে চুক্তি সই করেছিলেন সানচেজ| যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, তার ছবি স্বত্বের একক মালিক তিনি নিজেই| সে যাই হোক, প্রসিকিউটরদের দাবি, নুমিদিয়া নামক কোম্পানিটি কর ফাঁকির সুবিধা দিয়েছে| এ কারণেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে|
প্রসঙ্গত, বার্সার খেলোয়াড় হিসেবে এমন অপরাধের জন্য সানচেজই প্রথম অভিযুক্ত নন| সাম্প্রতিক বছরগুলোতে লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো, স্যামুয়েল ইতো ও আদ্রিয়ানো একই ধরনের অভিযোগের মুখে পড়েছিলেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top