News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র মুসলিমরাই জেল ভেঙে বেরোয় দেখছি, দ্বিগ্বিজয়ের মন্তব্যে বিতর্ক
Image

শুধুমাত্র মুসলিমরাই জেল ভেঙে বেরোয় দেখছি, দ্বিগ্বিজয়ের মন্তব্যে বিতর্ক

DigVijaySinghনয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ভোপালে ৮ সিমি জঙ্গি এনকাউন্টারের ঘটনায় সাম্প্রদায়িকতার যোগসূত্র রয়েছে| এমনটাই দাবি করে বসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং| ফলস্বরূপ সূত্রপাত হল বিতর্কের| ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গি নিকেশ নিয়ে শিবরাজ সিং চৌহান সরকারকে খেঁাচা দিয়ে দ্বিগ্বিজয় বলেছেন, `শুধুমাত্র মুসলিমরাই জেল ভেঙে বেরোয় দেখছি| পুলিশের এনকাউন্টারে কোনও হিন্দু মরেছে বলে তো কস্মিনকালেও শুনলাম না|’সোমবার ভোপাল সেন্ট্রাল জেল থেকে পলাতক ৮ সিমি জঙ্গিকে ভোপালের উপকণ্ঠে আচারপুরা গ্রামে এনকাউন্টারে খতম করে পুলিশ| এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ময়দানে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি| সোমবারের এনকাউন্টারের বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে কংগ্রেস ও সিপিএম| অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে সিপিএম ও কংগ্রেস|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top