নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : গৃহকর্তাদের কপালের চিন্তার ভাঁজ বাড়িয়ে আবার বাড়ল গ্যাসের দাম | সিলিন্ড্যার পিছু দাম বেড়েছে দুটাকা| গত পাঁচমাসে এই নিয়ে ছবার দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের|
নতুন দামের জেরে দিল্লিতে একটি সিলিন্ডারের বর্তমান দাম পড়বে ৪৩০ টাকা ৬৪ পয়সা| যা এর আগে ছিল ৪২৮ টাকা ৫৯ পয়সা| তবে শুধু যে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামই বেড়েছে তা নয়, দাম বেড়েছে বিমানে ব্যবহৃত অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের| প্রতি কিলোলিটারে এই ফুয়েলের দাম বেড়েছে ৩, ৪৩৪.২৫ টাকা| দিল্লিতে -এর নতুন দাম হল ৫০, ২৬০.৬৩ টাকা (প্রতি কিলোলিটার)| সরকারের ঘাড় থেকে ভর্তুকির বোঝা ধীরে ধীরে কমিয়ে আনতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রতি মাসে অল্প অল্প করে দাম বাড়ানো হবে গ্যাসের| সেইমতো জুলাই থেকে প্রতি মাসেই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে থাকে| এর আগে ২৮ অক্টোবর দাম বেড়েছিল গ্যাসের| সেবার সিলিন্ডার পিছু দেড়টাকা দাম বাড়ানো হয়|
ফের দাম বাড়ল গ্যাসের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















