News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যু গ্রেপ্তার, স্বামী, শ্বশুর ও শাশুড়ি
Image

অগ্ণিদগ্দ হয়ে গৃহবধূর মৃত্যু গ্রেপ্তার, স্বামী, শ্বশুর ও শাশুড়ি

fireনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনে অগ্ণিদগ্দ গৃহবধূ সুতপা রায়কে শেষ রক্ষা করা গেল না৷ সোমবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷ এব্যাপারে মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ভালবেসে বিয়ে করার শেষ পরিণতি হল অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু৷ ঘটনা কমলনগরের কচুছড়া এলাকায়৷ বিশালগড়ের মুড়াবাড়ির সুতপা রায়ের ভালেবেসে বিয়ে হয়েছিল কমলনগরের কচুছড়ার শ্যামল রায়ের সঙ্গে৷ তাদের দুটি পুত্র সন্তানও রয়েছে৷ ভালবেসে বিয়ে করায় সুতপার বাপের বাড়ি থেকে কোন পণ দেওয়া হয়নি৷ এনিয়ে বিয়ের ৬ মাস পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে তীব্র মতভেদ ও বাকবিতন্ডা শুরু হয়৷ এমনকি গৃহবধূকে হত্যার চেষ্টা করা হয়৷ গত ২৭ অক্টোবর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ সুতপা অগ্ণিদগ্দ হয়৷ সুতপার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাকে অগ্ণিদগ্দ করা হয়েছে৷ এ ব্যাপারে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে সুতপার বাপের বাড়ির লোকজনরা মামলাও দায়ের করেন৷ অগ্ণিদগ্দ সুতপা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার সুতপার মৃত্যু হয়৷ এরপরই পুলিশ সুতপার স্বামী শ্যামল রায়, শ্বশুর শান্তি রায় ও শাশুড়ি কাজল রায়কে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলকব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top