News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি-সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে মাতাবাড়ীতে দেওয়ালী উৎসবে দ্বিতীয় দিনে ব্যাপক লোকসমাগম
Image

শান্তি-সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে মাতাবাড়ীতে দেওয়ালী উৎসবে দ্বিতীয় দিনে ব্যাপক লোকসমাগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাতাবাড়ীতে গতকাল সন্ধ্যায় ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী দেওয়ালী উৎসব শুরু হয়৷ ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন অর্থ, তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ একই সাথে প্রদর্শনী মন্ডপের উদ্বোধন করেন ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ উপজাতি সাংসৃকতিক মঞ্চে সাংসৃকতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রামোন্নয়ন মন্ত্র নরেশ জমাতিয়া৷
তথ্য সংসৃকতি মন্ত্র ভানুলাল সাহা এই উৎসবের উদ্বোধন করে বলেন, মাতাবাড়ীতে পরম্পরার দীপাবলী উপলক্ষ্যে এই উৎসব চলে আসছে৷ প্রতি বছর এই উৎসবের উৎকর্ষ বাড়ছে৷ বাড়ছে জনসমাগমও৷ এই মেলা কোন ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই৷ এই উৎসবের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, সবকিছু ভুলে গড়ে উঠে ঐক্য ও সম্প্রীতি৷ তিনি বলেন, এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে৷ সংসৃকতিক হচ্ছে মনের খোরাক, মানুষকে আনন্দ দান করে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি এ ডি সি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, এই উৎসব সম্প্রীতির৷ জাতি উপজাতি মানুষের এই উৎসব প্রত্যেকের জীবনে নিয়ে আসুক সুখ ও শান্তি৷ স্মরণিকা প্রকাশ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি পর্যটন মন্ত্রী রতন ভৌমিক বলেন, উৎসবের মাধ্যমে মানুষের মেলবন্ধন সুদৃঢ় হচ্ছে৷ দীপাবলি উৎসবও মানুষের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে সব উৎসবে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হচ্ছেন৷ এটাই আমাদের ঐতিহ্য৷ বিশেষ অতিথি গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, ধর্ম,যার যার, উৎসব সবার৷ মাতাবাড়ী দীপাবলী উৎস পরস্পরার৷ সকল ধর্মের ও জাতির মিলন মেলা৷ বৈচিত্রের মধ্যে ঐক্য৷ রক্ষা করাই আমাদের ঐতিহ্য৷ স্বাগত ভাষণে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক মাধব সাহা বলেন, এই মিলন মেলা আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে৷ সকলের জীবনে এই উৎসব বয়ে নিয়ে আসুক শান্তি ও অগ্রগতি৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, গোমতী জেলার জেলা শাসক র্যাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ৷ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন সুব্রত দেব, এ ডি সি -র কার্যনির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া৷ ও এম ডি সি জয়কিশোর জমাতিয়া৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সাংসৃকতিক অনুষ্ঠান৷ রাজ্যের বিশিষ্ট শিল্পীরা সারারাত ব্যাপী সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ এদিকে, গতবারের প্রদর্শনী মন্ডপ সজ্জায় প্রথম হয়েছে মাতাবাড়ী ও কাকড়াবন ব্লক, দ্বিতীয় হয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং তৃতীয় হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷ এই সব সংস্থা ও দপ্তরকে পুরস্কার তুলে দেওয়া হয়৷ এ বছর মেলা উপলক্ষ্যে ৩০ টি উন্নয়নমূলক প্রদর্শনী মন্ডপ খোলা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top