News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজির সঙ্কটে নাজেহাল গ্রাহকরা, কালোবাজারী রমরমা
Image

এলপিজির সঙ্কটে নাজেহাল গ্রাহকরা, কালোবাজারী রমরমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ রাজ্যে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে৷ এজেন্সিগুলিতে ব্যাক লগ দুই মাসের উপর চলছে৷ এদিকে কালোবাজারীর হাত থেকে দেড় হাজার-দুই হাজার টাকায় প্রতি সিলিন্ডার গ্যাস ক্রয় করতে হচ্ছে৷ রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা নেই৷ দুই হাত তুলে দিয়ে বসে রয়েছে৷ অন্যদিকে আইওসির তরফ থেকেও কোন হেলদোল নেই৷ আইওসি এবং রাজ্য সরকারের মধ্যে শুধুই চিঠি চালাচালি চলছে৷ আশ্বাস মিলছে খুব শীঘ্রই মিটে যাবে এলপিজি’র সঙ্কট৷ কিন্তু মিটছে না সঙ্কট৷ গৃহস্থলিতে এই এলপিজির সঙ্কটের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷ বাজারে বিকল্প হিসেবে কেরোসিনেরও চলছে দুর্মূল্য৷
এদিকে, রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে গ্রাহকরা ক্ষোভে ফুসলেও প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷
মাস দুয়েক আগে রাজ্যে পেট্রোল সঙ্কটকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ মানুষ রাস্তায় নেমে এই সঙ্কটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল৷ রাজনৈতিক দলগুলিও সরব হয়েছিল৷ কিন্তু, এলপিজির সংকটের মুুহুর্তে কোন প্রতিক্রিয়া নেই রাজ্যের রাজনৈতিক দলগুলির৷ নামকাওয়াস্তে প্রতিবাদ ধর্না সংগঠিত করেছে বিজেপি৷ আর কোন রাজনৈতিক দল কিংবা সংগঠন এলপিজি সংকট নিয়ে টু শব্দও করছে না৷ অভিযোগ উঠেছে, এজেন্সিগুলিতে যা কিছু সিলিন্ডার আসছে তার মধ্যেও চলছে কালোবাজারী৷ এই বিষয়ে খাদ্য দপ্তরের তরফ থেকে কোন তদারকির ব্যবস্থা নেই৷ তাতে গ্রাহকদের মধ্যেও ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top