কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.) : টানা ১৩ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে সোমবার বাড়ি ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সেরে উঠছেন তিনি| চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে| সেইমতো সোমবার হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি|
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বহরমপুরে কর্মী সম্মেলন থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাঁর কনভয়| দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছে এক ব্রেক ডাউন ভ্যানের সঙ্গে তাঁর কনভয়ের গাড়ির ধাক্কা লাগে| রাস্তা থেকে নিচে পড়ে যায় অভিষেকের গাড়ি| এই দুর্ঘটনায় ঘাড়ে, চোখে মারাত্মক চোট পান সাংসদ| তড়িঘড়ি তাঁকে বেলভিউতে এনে ভর্তি করা হয়| বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে তৈরি করা হয় মেডিকেল বোর্ডও| সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই ছোট একটি অস্ত্রোপচারও হয় অভিষেকের| তাঁর সুস্থতার অগ্রগতিতে খুশি ছিলেন চিকিত্সকরাও| সোমবার তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা| অনুরাগীদের শুভেচ্ছা নিয়ে সমর্থক পরিবেষ্টিত হয়ে এদিন এই তৃণমূল সাংসদ বাড়ি ফিরলেন|
অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















