News Flash

  • Home
  • Uncategorized
  • মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে থানায় নির্যাতন ঘিরে উত্তেজনা
Image

মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে থানায় নির্যাতন ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ সিধাইয়ের লেফুঙ্গা থানার পুলিশ মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের নামে মারধর ও নির্যাতন চালিয়েছে বলে গুরুতর অভিযোগ মিলেছে৷ পুলিশের মারধরে আহত জীবন মন্ডল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ সিধাইয়ের লেফুঙ্গা থানার বিরুদ্ধে নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় বাড়ি থেকে তুলে নিয়ে দুদিন থানায় আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ বামুটিয়া এলাকায় একাধিক হত্যা মামলায় জড়িয়ে তাকে আটক করে লেফুঙ্গা থানার পুলিশ৷ সিধাই থানাধীন নারায়ণপুরের আইলাঘাট এলাকায় হত্যা মামলায় জড়িত অভিযোগে সুখরঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যা মামলায় জড়িত অন্যান্যদের নামধাম সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ৷ সুখরঞ্জন  জবানবন্দীতে নাকি বলেছে লক্ষ্মীলুঙ্গা চাবাগান এলাকার এক বৃদ্ধকে খুনের সময় জীবন মন্ডল জড়িত ছিল৷ সে স্বীকারোক্তির ভিত্তিতেই জীবন মন্ডলকে বাড়ি থেকে তুলে নেয় লেফুঙ্গা থানার পুলিশ৷ লেফুঙ্গা থানায় আটকে রেখে জীবন মন্ডলের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ৷ সেখান থেকে তাকে তুলে দেওয়া হয় সিধাই থানার পুলিশের হাতে৷  সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ৷ তারপর তাকে তুলে দেওয়া হয় ফের লেফুঙ্গা থানার পুলিশের হাতে৷ লেফুঙ্গা থানার পুলিশ এব্যাপারে কোন মামলা গ্রহণ করেনি৷ তাকে রাতে বাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে আসে পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় জীবন মন্ডল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশের ভূমিকা ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top