News Flash

  • Home
  • Uncategorized
  • দীপান্বিতার শুভেচ্ছা রাজ্যপালের, সেনাদের নামে তিনটি প্রদীপ জ্বালানো আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

দীপান্বিতার শুভেচ্ছা রাজ্যপালের, সেনাদের নামে তিনটি প্রদীপ জ্বালানো আহ্বান মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৩০ অক্টোবর, (হি.স.) : অসমের সর্বস্তরের জনসাধারণের প্রতি দীপান্বিতার শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত, বিরোধী দলের নেতা দেবব্ৰত শইকিয়া, অগপ সভাপতি অতুল বরার পাশাপাশি অন্যান্য মন্ত্ৰী, বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। পৃথক পৃথক বার্তায় এঁরা সকলেই আলোর উৎসবে অন্ধকার দূর হয়ে করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন।
এদিকে, দেশের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের সর্বস্তরের জনসাধারণের কাছে তাঁদের নামে তিনটি করে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। এক বার্তায় মুখ্যমন্ত্রী সেনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘তাঁরা দেশকে সুরক্ষিত রাখতে অক্লান্ত শ্রম করছেন, দেশের প্রতি আত্মবলিদান করছেন। তাঁদের এই আত্মবলিদানের জন্যই আমরা দেশবাসী একের পর এক উৎসব পালন করে আনন্দ-উল্লাসে মেতে উঠতে পারছি। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব পরিবারকে দীপাবলির দিন তিনটি প্রদীপ প্রজ্বলন করার আহ্বান জানাচ্ছি।’ মুখ্যমন্ত্রীও সর্বধারণের মতো দীপাবলি উৎসব পালন করবেন বলে জানিয়েছেন তিনি

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top