News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-তিব্বত সীমান্তের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী
Image

ভারত-তিব্বত সীমান্তের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী

সিমলা, ৩০ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের কিন্নরে ভারত-তিব্বত সীমান্তের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার ২৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতীয় সেনার প্রশংসা করার পরে হিমাচল প্রদেশে জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী । এদিন কিন্নর জেলার সুমদোতে ভারত-তিব্বত বর্ডার পুলিশ, ভারতীয় সেনা এবং ডোগরা বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি। প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানান। পরে একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা।
জওয়ানদের প্রশংসা করে মোদি বলেন,‘যখন আপনারা সীমান্তে পাহাড়া দেন, তখন দেশবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে। আপনারা সবসময় দেশকে গর্বিত করেছেন। গোটা দেশ আপনাদের পাশে রয়েছে। রাজনীতিক থেকে শুরু করে সিনেমার কলাকুশলীরা সবাই আপনাদের মঙ্গল কামনা করেছেন।
তিনি আরও বলেন, সবাই দীপাবলি নিজের পরিজনদের সঙ্গে পালন করে। আপনাদের সঙ্গে সময় কাটিয়ে আমিও তাই করছি। এর আগে ২০০১ সালে গুজরাটে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমি দীপাবলি উদযাপন করেছিলাম। তাই কেউ যদি ভাবেন প্রধানমন্ত্রী হওয়ার পর আমি এটা করছি তাহলে ভুল ভাববেন। কারণ প্রধানমন্ত্রী পদে নাম ঘোষণার পর আমি রেওয়ারিতে প্রাক্তন সেনা অফিসারদের সঙ্গেও দেখা করেছি। ’
এদিক এদিন, জওয়ানদের সঙ্গে দেখা করার আগে পূর্বনির্ধারিত না হলেও সোমডু এলাকার কাছে ছাংঙ্গো গ্রামে আচমকা থামে তাঁর কনভয়। স্থানীয় মানুষদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন মোদী।আচমকা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত গ্রামবাসীরা।-

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top