News Flash

  • Home
  • Uncategorized
  • তিন কয়েদি পলায়নের পর মান্ধাতা আমলের বিলোনীয়া সাব জেল পরিদর্শনে পুলিশ কর্তারা
Image

তিন কয়েদি পলায়নের পর মান্ধাতা আমলের বিলোনীয়া সাব জেল পরিদর্শনে পুলিশ কর্তারা

tripura-policeবিশেষ  প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ অক্টোবর৷৷ কেন্দ্রীয় কারাগার থেকে তিন সাজাপ্রাপ্ত কয়েদি পলায়নের পর অবশেষে নড়েচড়ে বসল সরকার এবং জেল প্রশাসন৷ আজ আচমকা ৫০ বছরেরও পুরানো পরিকাঠামোহীন বিলোনিয়া সাবজেল পরিদর্শনে এল স্বরাষ্ট্র এবং জেল সচিব শান্তুনু৷ সাথে ছিলেন আইজি প্রিজন শান্তুনু দেববর্মা, ডিআইজি পুলিশ গৌরব চক্রবর্তী৷ প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে জেলের ভিতরের অবস্থা দেখেন এবং সংশ্লিষ্ট  আধিকারিকদের  সাথে কথা বলেন জেলের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তার বিষয়টি  নিয়ে৷ বিলোনিয়া জেল ছাড়াও তিনি আজ সাব্রুম এবং অমরপুর সাবজেল পরিদর্শন করবেন বলে তিনি জানান৷ বিলোনিয়া সাবজেলের আধিকারিক বেলা দত্ত জানান মান্ধাতার আমলের এই জেলে প্রচুর সমস্যা রয়েছে৷ পরিকাঠামোগত দুর্বলতাও রয়েছে অনেক৷ জেল আধিকারিকের পক্ষ থেকে জেল উন্নয়নে এক গুচ্ছ দাবি রাখা হয় সচিবের কাছে৷ এর মধ্যে রয়েছে সিসিটিভি, মেটেল ডিক্টেটর ইত্যাদি সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস৷ ওয়াচ টাওয়ার থাকলেও তা রয়েছে সংস্কারহীন৷ সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি জিনিস ড্রাইভার এবং ফার্মাসিস্ট  কোনটাই নেই৷ অথচ কয়েদি রয়েছে ৩০ জন৷ অফিস চালানোর জন্য কোন করনিক বা কর্মী নেই৷ ৫ জন প্রধানরক্ষী জায়গায় রয়েছে ১জন তাও তিন মাস পরে তিনি অবসরে  যাচ্ছেন৷ ২৫ জন কনস্টেবল এর জায়গায় রয়েছে ২০ জন যা প্রয়োজনের তুলনায় কম৷ সচিব শান্তুনু বলেন কোন ধরনের নির্দেশ না দিলেও জেল পরিচালনার ক্ষেত্রে তবে সমস্যা দেখে গেলেন৷ পাশাপাশি যেহেতু বিলোনিয়া দক্ষিণ জেলার জেলা সদর তাই জেলাশাসককে জেলা জেলের জন্য জায়গা দেখার জন্য বলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top