News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Image

উদয়পুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

electric-shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ উদয়পুরের ছাতারিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এর পেছনে বড় ধরনের রহস্যের ইঙ্গিত মিলেছে৷ মৃত গৃহবধূর নাম বুল্টি বেগম৷ তার স্বামীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে৷ মন্দির নগরী উদয়পুরের ছাতারিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক গৃহবধূর৷ মৃতার নাম বুল্টি বেগম৷ তার স্বামীর নাম মৃদুল রহমান৷ শুক্রবার সকালে রান্না করতে গিয়ে বুল্টি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে তার স্বামীর অভিমত৷ স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃদুল নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে জখম হয়েছে৷ মৃদুল রহমান বর্তমানে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে৷
এদিকে, মৃতা বুল্টির বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুল্টির উপর নির্যাতন চালিয়ে আসছে তার স্বামী৷ তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ বুল্টিকে বিদ্যুৎস্পৃষ্ট করতে গিয়েই মৃদুল জখম হয়েছে বলেও অভিযোগ৷
এদিকে, হাসপাতাল চত্বরে মৃতার বাপের বাড়ির ও আত্মীয়স্বজনদের হামলায় অ্যাম্বুলেন্স চালক আহত হয়েছে৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top