News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিমকোর্টে খারিজ সার্জিক্যাল স্ট্রাইক সংক্রান্ত জনস্বার্থ পিটিশন

সুপ্রিমকোর্টে খারিজ সার্জিক্যাল স্ট্রাইক সংক্রান্ত জনস্বার্থ পিটিশন

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : সার্জিক্যাল স্ট্রাইক ও সেনাবাহিনীর অন্যান্য অভিযান নিয়ে িদল্লির আইনজীবীর জনস্বার্থ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| সার্জিক্যাল স্ট্রাইক ও সেনাবাহিনীর অন্যান্য অভিযানকে কেন্দ্র সরকার ও শাসক দল যাতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী মনোহর লাল শর্মা | শুক্রবার তার সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ |
তাঁর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে| এজন্য প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর সহ কেন্দ্রীয় মন্ত্রীরা কোনও কৃতিত্বই দাবি করতে পারেন না, কেননা সংবিধান মতে, সশস্ত্র বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি, কিন্তু তা সত্ত্বেও তাঁরা তা করেছেন| মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের স্বার্থে সশস্ত্র বাহিনীর কৃতিত্বকে ব্যবহার করছেন বলে অভিযোগ করে শর্মা এও দাবি করেন, যাঁরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভাগ নিতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা উচিত| তিনি বলেন, সশস্ত্র বাহিনীর জবাবদিহি করার দায় শুধু রাষ্ট্রপতির কাছেই, সরকারকে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাক গলানো থেকে বিরত রাখতে হবে|
এদিন তাঁর সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, এতে ব্যক্তিগত স্বার্থের কী আছে? মনোহর লালের পিটিশনটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে তা খারিজ করে দিয়ে বিচারপতিদের বেঞ্চ বলেছে, সশস্ত্র বাহিনী সরকারের কাছে দায়বদ্ধ| তাদের জবাব দেওয়ার দায় সরকারের কাছে| নয়ত এ দেশে সামরিক শাসন বহাল থাকত| আমরা এই আবেদনে কোনও সারবস্তু খুঁজে পাচ্ছি না|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top