News Flash

  • Home
  • Uncategorized
  • নৌসেরায় ফের পাক রেঞ্জার্সের হামলা, পাল্টা জবাবে ১৫ পাক সেনা হত
Image

নৌসেরায় ফের পাক রেঞ্জার্সের হামলা, পাল্টা জবাবে ১৫ পাক সেনা হত

PISTOLশ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : কাঠুয়ার পর নৌসেরায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক রেঞ্জার্স| রাত পোহাতেই শুক্রবার ভোর থেকে ফের নিয়ন্ত্রণ রেখায় কাশ্মীরের নৌসেরায় গোলা ছুঁড়তে শুরু করে পাক সেনারা| এদিন সকালে ভারতীয় সেনার পাল্টা গুলিতে প্রাণ হারাল ১৫ পাক সেনা| মৃতদের মধ্যে দুজন পাক ফ্রন্টিয়ার ফোর্স সেনা এবং ১৩ জন পাক রেঞ্জার| বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি, সাম্বা, আবদুল্লিয়া, আরএসপুরা, সুচেতগড় ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত গুলি বর্ষণ করে পাক সেনারা| ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কিছু ঘরবাড়ি| নৌসেরা ছাড়াও রাজৌরির পালানওয়ালা এবং সুন্দরবনিতেও চলে গোলা গুলি| সেনা সূত্রে খবর, জম্মুর প্রায় ২৪টি সেনা ছাউনি লক্ষ্য করে পাক রেঞ্জার্স হামলা চালায়| পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও| এসপ্তাহে এই নিয়ে পরপর চারদিন কাশ্মীরে হামলা চালাল পাকিস্তান| বৃহস্পতিবার সকালে গোলা গুলিতে জখম হয়েছেন এক জওয়ান| ওইদিন বিকেল থেকেই কাঠুয়া, হীরানগর, সাম্বা, আরনিয়া, আর এস পুরা সেক্টর এবং আখনুরে নিয়ন্ত্রণ রেথা বরাবর হামলা চালায় পাক রেঞ্জার্সরা| পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও| বিএসএফের পাল্টা জবাবে কাঠুয়ায় সীমান্তের ওপারে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনি ধ্বংস করা হয়েছে| পাকিস্তানের ওই এলাকায় অ্যাম্বুলেন্সের চলাচল নজরে আসে বলে সেনাদের দাবি| রাতভর গুলির লড়াইয়ে জখম হয়েছে এক বালিকা| বারামুল্লায় গ্রেফতার করা হয়েছে দুই জৈশ ই মহম্মদ জঙ্গি| দিনভর তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেছে ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ দল| এ কে৪৭ ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top