News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে বিচারক নিয়োগের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

দেশজুড়ে বিচারক নিয়োগের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

supreme-courtনয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দেশজুড়ে বিচারক নিয়োগের দাবিতে সরব হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর| শুক্রবার তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করলে দেেশর বিচার ব্যবস্থা ভেঙে পড়বে | এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশ জুড়ে বিচারক নিয়োগ করা |
কর্নাটকের উদাহরণ দিয়ে টি এস ঠাকুর জানালেন, ওখানে আজ, মানে শুক্রবার একাধিক কোর্ট রুম বন্ধ করে রাখতে হয়েছে শুধু মাত্র বিচারকের অভাবে| এমনটা চলতে থাকলে গোটা আদালত তালা বন্ধ করে দিলেই হয়| ক্ষুব্ধ বিচারক এও জানান, সেই ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রর কাছে ৭৫ জনের নাম সুপারিশ করা হয়েছিল| এখনও ছাড়পত্র দেয়নি কেন্দ্র|
এবিষয়ে অ্যাটোর্নি জেনারেল মুকুল রহতোগি জানান, এই সুপারিশের তালিকায় নানা সময়ে বদল করেছিল কেন্দ্র| তাই কাজ সারতে সময় লাগছে| সেই কথায় প্রধান বিচারপতি টি এস ঠাকুরের কটাক্ষ, নিয়োগ নিয়ে ইগো দেখিয়ে লাভ নেই| বিশেষ প্যালেনের ঠিক করা বিচারপতিদের তালিকায় সরকার ছাড়পত্র দিলে সেটি যাওয়ার কথা রাষ্ট্রপতির কাছে| তিনি সায় দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top