News Flash

  • Home
  • Uncategorized
  • জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হার সন্ত্রাসবাদী : মুশারফ
Image

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হার সন্ত্রাসবাদী : মুশারফ

musharrafইসলামাবাদ, ২৮ অক্টোবর : জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারকে সন্ত্রাসবাদী হিসেবে মেনে নিলেন পাকিস্তানের প্রাত্ত্ন প্রেসিডেন্ট জেনেরাল পারভেজ মুশারফ| পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন মাসুদ সন্ত্রাসবাদী| সে পাকিস্তানেও একাধিক সন্ত্রাসবাদী কার‌্যকলাপের সঙ্গে যুক্ত বলে | পাশাপাশি তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে ফেল করেছে পাকিস্তান| ওই সাক্ষাত্কারে পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটির বিষয়টি এড়িয়ে যান তিনি| তবে ভারত-পাক সমস্যার পাকাপাকি সমাধান চান মুশারফ|
পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে মুশারফ বলেন, মাসুদ সন্ত্রাসবাদী| সে পাকিস্তানেও একাধিক সন্ত্রাসবাদী কার‌্যকলাপের সঙ্গে যুক্ত | তবে চিন কেন আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা রাষ্ট্রসঙ্ঘে ভারতের আর্জিতে বাধা দিচ্ছি সে বিষয়ে কোনও উত্তর নেই মুশারফের কাছে| তিনি জানান, মাসুদ আজ়হারের সঙ্গে চিনের কোনও সম্পর্ক নেই| অথচ চিন কেন এটা করছে বোঝা যাচ্ছে না|
এদিকে, গতকাল ভারতে অবস্থিত পাক হাই কমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয়েছে| মেহমুদ আখতার নামে ওই কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে| এনিয়ে মুশারফকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের ঘটনা বাঞ্চনীয় নয়| একে প্রশ্রয় দেওয়া অনুচিত| মুশারফ বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে ফেল করেছে পাকিস্তান|
ওই সাক্ষাত্কারে সরাসরি না বললেও সেনার হাতে থাকলেই পাকিস্তানের উন্নতি হবে| এবিষয়ে তিনি বলেন, সেনা ক্ষমতায় থাকার সময় দেশ উন্নয়নের মুখ দেখেছিল|
যদিও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটির বিষয়টি এড়িয়ে যান তিনি| এপ্রশ্নের উত্তরে বলেন, বিষয়টি আমি জানি না| পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তাঁর মন্তব্য, এটা মনে রাখা দরকার, পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ এবং সামরিক দিক থেকে শক্তিশালী| সুতরাং এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক খুব একটা কাজে আসবে না| তার চেয়ে বরং এমন একটি উপায় বের করতে হবে, যাতে ভারত-পাকিস্তান বিবাদের পাকাপাকি সমাধান হতে পারে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top