News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাটের অবসর, মহাসমারোহে বিশ্বের প্রাচীনতম যুদ্ধজাহাজকে বিদায় জানাল নৌবাহিনী
Image

বিরাটের অবসর, মহাসমারোহে বিশ্বের প্রাচীনতম যুদ্ধজাহাজকে বিদায় জানাল নৌবাহিনী

কোচি, ২৩ অক্টোবর (হি.স.) : অবসরে গেল বিশ্বের সবচেয়ে পুরানো বিমানবাহী যুদ্ধজাহাজ আই এন এস বিরাট । রবিবার মহাসমারোহে বিরাটকে বিদায় জানাল ভারতীয় নৌবাহিনী। এদিন আইএনএস বিরাটকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন  নৌবাহিনীর দক্ষিণ ভারতের কমান্ডের চিফ অফ স্টাফ রিয়ার অ্যাডমিরাল নাদকার্নি সহ উচ্চপদস্থ কর্তারা। কোচি বন্দর থেকে মুম্বইয়ের দিকে রওনা হয় বিরাট। আপাতত মুম্বইয়েই থাকবে এই রণতরী। এ বছরের শেষদিকে পুরোপুরি অব্যাহতি পাবে বিরাট।৫৫ বছরের মধ্যে ২৭ বছর ব্রিটিশ রয়্যাল নেভিতে ছিল বিরাট। এরপর ব্রিটেনের থেকে ভারত বিরাটকে কিনে নেয়। পাঁচ দশক নৌবাহিনীর অঙ্গ ছিল বিরাট। এতদিন পরে সেই যাত্রা শেষ হল। আজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল এই রণতরীকে। চলতি বছরের শেষেই নৌসেনা থেকে অব্যাহতি দেওয়ার কাজ সম্পন্ন হবে।দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বিরাটকে পেতে আগ্রহী অন্ধ্র প্রদেশ সরকার।মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ভারতীয় নৌ-বাহিনীর এই যুদ্ধজাহাজটিকে নিজেদের পর্যটন শিল্পের জন্য ব্যবহার করবে। পর্যটক আকর্ষণের জন্য বিশাখাপত্তনমে রাখা হবে বিরাটকে। এ বিষয়ে নৌবাহিনীর আপত্তি নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top