News Flash

  • Home
  • Uncategorized
  • পাশবিকতার শিকার বোন, গ্রেপ্তার ভাই
Image

পাশবিকতার শিকার বোন, গ্রেপ্তার ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ সামাজিক অবক্ষয়ের করাল গ্রাসে পার্বতী রাজ্য ত্রিপুরা৷ দেশের প্রান্তিক এই রাজ্যে আপন ভাইয়ের দ্বারাই ধর্ষিতা হয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী৷ ঘটনা ধলাই জেলা সদর আমবাসার চান্দ্রাইছড়া এলাকায়৷
জানা গেছে, বাবা অসুস্থ হয়ে জি বি হাসপাতালে ভর্তি থাকায় মাও রয়েছেন আগরতলাতে৷ ফলে, বাড়িতে নির্জনতার সুযোগে নিজের আপন ছোট বোনকে দফায় দফায় বলপূর্বক ধর্ষণ করেছে তারই বড় ভাই রঞ্জিত পাল(২৫)৷ গত কয়েকদিন ধরে অষ্টম শ্রেণীতে পাঠরতা নিজের আপন ছোট বোনকে ধর্ষর করছে রঞ্জিত৷ বিষয়টি জানতে পেরে তাদের এক কাকা আমবাসা থানায় ধর্ষণের মামলা দায়ের করেন৷ শনিবার আমবাসা থানার পুলিশ রঞ্জিতকে নিজের আপন বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনায় সমগ্র চান্দ্রাইছড়া এলাকা স্তম্ভিত৷ এমনকি ছেলের কীর্তিতে হতভম্ভ হয়ে পড়েছেন তার বাবা মা৷ জানা গেছে, মেয়েটির মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top