News Flash

  • Home
  • Uncategorized
  • পিসতুতো ভাইয়ের লালসার শিকার, কুমারী মা সপ্তম শ্রেণীর ছাত্রী
Image

পিসতুতো ভাইয়ের লালসার শিকার, কুমারী মা সপ্তম শ্রেণীর ছাত্রী

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কল্যাণপুর থানাধীন উপাজতি অধ্যুষিত সীতাকুন্ড গ্রামে নাবালিকা কুমারী মা পাঁচ দিনের শিশু কন্যাকে নিয়ে সামাজিক স্বীকৃতির দাবি জানিয়েছে৷ জানা গেছে, কল্যাণপুর থানার উপজাতি অধ্যুষিত সীতাকুন্ড গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রী গত পাঁচ দিন আগে এক সন্তান ভূমিষ্ট করে৷ এ নিয়ে এলাকায় রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়৷ জানা গেছে, তারই পিসতুতো ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠায় এই কলঙ্কজনক ঘটনাটি ঘটেছে৷ পিসতুতো ভাই ছিল নাবালক৷ সে দশম শ্রেণীর ছাত্র৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ খোজখবর নিতে কুমারী মায়ের বাড়িতে যায়৷ এব্যাপারে একটি ধর্ষণ সংক্রান্ত মামলা গৃহিত হয়েছে৷ এদিকে, অভিযুক্ত নাবালক এই ঘটনার দায় অস্বীকার করেছে৷ এসম্পর্কে সে কিছুই জানেনা বলে জানিয়েছে৷ তাতে বিপাকে পড়েছে পুলিশ৷ দুজনই নাবালক-নাবালিকা হওয়ায় আইনী কোন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সাত পাঁচ ভেবে অগ্রসর হতে চাইছে পুলিশ৷ নাবালককে হাতের কাছে পেলেও গ্রেপ্তার করেনি পুলিশ৷ এদিকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্যও চেষ্টা চলেছ বলে জানা গেছে৷ তবে যেহেতু নাবালকটি ঘটনার দায় অস্বীকার করেছে, সেহেতু মীমাংসার পথ কতটা মসৃণ হবে তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পাঁচদিনের কন্যা সন্তান কোলে নিয়ে নাবালিকা কুমারী মা তার পিসতুতো ভাইকেই এর জন্য দায়ী করে সন্তান ও তার সামাজিক স্বীকৃতি দাবি করেছে৷ তাতে একদিকে যেমন পুলিশ প্রশাসন বেকায়দায় পড়েছে৷ ঠিক তেমনি স্থানীয় মাতববররাও সমস্যার সম্মুখীন৷ শেষ পর্যন্ত কুমারী মা ও তার সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে৷ জানা গেছে, কুমারী মা ও তার সন্তান বাড়িতে সুস্থই রয়েছে৷
উল্লেখ্য, উপজাতি সমাজ ব্যবস্থাতেও ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ অতি পশ্চিমী সংসৃকতির কবলে পড়েই এধরনের প্রবণতা যে দিনের পর দিন বেড়ে চলেছে এই ঘটনা তারই বলিষ্ঠ নজির৷ উপজাতি যুবক যুবতীদের একাংশের মধ্যে পশ্চিমী সংসৃকতির ছোয়ায় যে প্রবণতা রাজধানী আগরতলা শহর এলাকাতেও পরিলক্ষিত হচ্ছে তা উপজাতি সমাজ ব্যবস্থাকে কলঙ্কের মালা পড়াতে পারে মোরলদের অভিমত৷ এসব বিষয়ে সমাজ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনা প্রয়োজন বলেও তারা মনে করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top