News Flash

  • Home
  • Uncategorized
  • রাণীর খামারে স্ত্রী, পুত্র ও পুত্রবধূর হাতে খুন হয়ে গেলেন গৃহস্বামী
Image

রাণীর খামারে স্ত্রী, পুত্র ও পুত্রবধূর হাতে খুন হয়ে গেলেন গৃহস্বামী

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্বারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে আমতলী থানাধীন রানীর খামার এলাকায়৷ মৃত ব্যাক্তির নাম হারাধান দাস৷ সকালে নিজ ঘর থেকেই মৃতদেহ উদ্বার হয়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র, এবং পুত্রবধূ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ এলাকাবাসীর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পরিকল্পিতভাবে এক ব্যাক্তিকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীর রানীর খামার এলাকায়৷ এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী, পুত্র ও পুত্রবধূ মিলে খুন করে তাকে ফাসিতে ঝুলিয়ে রেখেছে৷ মৃত ব্যাক্তির নাম হারাধন দাস৷ পেশায় সাইকেল মেকানিজ৷ প্রতিদিনের মত বুধবার রাতেও খাওয়া দাওয়া সেরে নিজ ঘরেই খুমিয়ে ছিলেন হারাধন বাবু৷ বৃহস্পতিবার রহস্যজনক ভাবে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্বার হয়৷ এলাকায় ও মৃতের নিকটাত্মীয়দের অভিযোগ প্রায়শই ছেলে বাবাকে মারধর করত৷ গতকাল বুধবার হারাধন দাসকে মারধর করে ঘরথেকে বের করে দেয়৷ রাতে বাড়িতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
বুধবার রাতে মারধরের পর বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমতলী থানায় খবর দেয়৷ ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্বার করে৷ এদিকে এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে মৃত হারাধনের ছেলে জানায় সে মারধর করেনি৷ তার বাবা আত্মহত্যা করেছে৷ অন্যদিকে একই বক্তব্য স্ত্রীরও৷ ঘটনাস্থলে পুলিশ এলেও উত্তেজিত এলাকাবাসী স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ ঘটনায় অভিযোগ মূলে ৩ জনকে গ্রেপ্তার করে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top