News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমোদনহীন নার্সিং কলেজ, উদ্বিগ্ণ নির্ভয়
Image

অনুমোদনহীন নার্সিং কলেজ, উদ্বিগ্ণ নির্ভয়

nirbhoyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ প্যালেস কম্পাউন্ডে একমাত্র এমপিডব্লিউ শিক্ষায়তনে নার্সিং কোর্স চালু করেছে রাজ্য সরকার৷ এই কারণে বন্ধ করে দিয়েছে এমপিডব্লিউ প্রশিক্ষণ৷ অথচ এই এমপিডব্লিউ প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা রাজ্য সরকারের কাছে আসছে৷ এদিকে, কোন অনুমোদন ছাড়াই রাজ্য সরকার নার্সিং কোর্স শুরু করেছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নির্ভয় সামাজিক সংস্থার তরফে এই সমস্ত অভিযোগ আনা হয়েছে৷
নির্ভয় জানায়, কিছুদিন আগে রাজ্য সরকার প্যালেস কম্পাউন্ডস্থিত এমপিডব্লিউ শিক্ষায়তনে একটি নার্সিং কোর্স চালু করার প্রস্তাব পাঠায় কেন্দ্রের কাছে৷ কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব মঞ্জুর করে রাজ্য সরকারকে নির্দেশ দেয় কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিলের নিয়মকানুন মেনে এবং তাদের অনুমোদন নিয়ে নার্সিং কোর্সটি চালু করতে৷ কেন্দ্রের কাছ থেকে নার্সিং কোর্স চালু করার অনুমোদন মিলতেই রাজ্য সরকার তড়িঘড়ি এএনএম কোর্স চালু করে দেয়৷ কিন্তু কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিলে কোন অনুমতি রাজ্য সরকার নেয়নি বলে নির্ভয়’র তরফে অভিযোগ আনা হয়েছে৷ সংস্থাটির দাবি, কোন অনুমতি ছাড়াই রাজ্য সরকার ঐ কোর্সে ২০০ ছাত্র ভর্তি করেছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে নির্ভয়’র তরফে রাজ্য সরকারের এএনএম কোর্স অনুমোদনহীন সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়৷ সংস্থাটির দাবি অনুমোদন ছাড়া ছাত্ররা এই কোর্স পাশ করার পর রেজিস্ট্রেশন পাবে না এবং আইনত নার্সিংয়ের কাজ করতে পারবে না৷ এমনকি রাজ্য সরকার তাদের নার্সের চাকুরিও দিতে পারবে না৷ নির্ভয় জানায়, কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলের লিস্টে এমনকি ত্রিপুরা নার্সিং কাউন্সিলের লিস্টেও এই কলেজের কোন নাম নেই৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এমপিডব্লিউ কোর্সটি সরকারিভাবে বন্ধ না করেই কর্মীদের অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে৷ রাজ্যে এমপিডব্লিউ কর্মীর অভাব আছে৷ তা সত্ত্বেও ট্রেনিং বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য এই খাতে যে অর্থ আসছে তা আত্মসাৎ করে নেওয়া৷
এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করার জন্য নির্ভয়’র তরফে চিঠি পাঠানো হয়েছিল৷ কিন্তু ঐ চিঠির কোন জবাব মিলেনি বলে ক্ষোভ প্রকাশ করে নির্ভয়’র কর্মকর্তারা৷ তাই, এবার মুখ্যসচিবের দ্বারস্থ হবে বলে নির্ভয় জানিয়েছে৷ পাশাপাশি সংস্থাটির দাবি, এমপিডব্লিউ কোর্সটি পুনরায় চালু করতে হবে এবং এএনএম কোর্সটি কেন্দ্রীয় নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদন নিয়ে তারপর যেন শুরু করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top