News Flash

  • Home
  • Uncategorized
  • কচুছড়ায় গৃহবধূ ও বীরগঞ্জে শিশু ধর্ষিতা, অভিযুক্তরা পলাতক
Image

কচুছড়ায় গৃহবধূ ও বীরগঞ্জে শিশু ধর্ষিতা, অভিযুক্তরা পলাতক

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ পৃথক স্থানে গৃহবধূ ও শিশু ধর্ষিতা হয়েছে৷ সংবাদে জানা গিয়েছে, ধলাই জেলার কচুছড়া থানার অধীন একটি জঙ্গলে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েএছ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্থানীয় বিশুচন্দ্র পাড়ায় সন্ধ্যারাতে বাপের বাড়ি থেকে ফেরার পথে তিন যুবক ওই মহিলাকে তুলে নিয়ে যায় এবং তাকে পরপর ধর্ষণ করে৷ এই ঘটনায় রাজকুমার সিনহা, হেটেল রায় দেববর্মা নামে দুই যুবককে চিনতে পারেন ঐ মহিলা৷ আরও এক অপরিচিত যুবক ছিল তাদের সাথে৷ এই ঘটনায় কচুছড়া থানায় একটি মামলা দায়ের করেছেন ঐ গৃহবধূ৷ মামলার নম্বর ৭/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৪২ এবং ৩৭৬ (ডি) ধারায় একটি মামলা রুজু করেছে৷ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এদিকে, চকলেট দেবার প্রলোভন দিয়ে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সুরজিত দাস (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ থানার অধীন অমরপুরের রাঙামাটি এলাকায়৷ এই ঘটনায় বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে৷ মামলার নম্বর ৪৫/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধি ৪৪৮, ৩৭৬ ধারায় এবং পক্সো আইনের চার ধারায়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসি করেছে৷ তবে সে পলাতক বলে জানা গিয়েছে৷ একের পর এক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ বেড়েই চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top