News Flash

  • Home
  • Uncategorized
  • শর্তসাপেক্ষে ধর্ষণ মামলায় জামিন পেলেন পান্না আহমেদ
Image

শর্তসাপেক্ষে ধর্ষণ মামলায় জামিন পেলেন পান্না আহমেদ

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ ধর্ষণ কান্ডে অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদ সোমবার আদালতে জামিন পেয়েছেন৷ গ্রেপ্তার হওয়া ৯৬ দিন পর এদিন শর্তসাপেক্ষে পান্না আহমেদের জামিন মঞ্জুর হয়৷ দু’লক্ষ টাকার বন্ড এবং দুইজন জামিনদারের মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়৷ আদালত পান্না আহমেদকে নির্দেশ দিয়েছে তিনি জেলার বাইরে যেতে পারবেন না এবং মামলায় যুক্ত কাউকে প্রভাবিত করতে পারবেন না৷
উল্লেখ্য, ধর্ষণ মামলায় অভিযুক্ত পান্না আহমেদ পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন৷ তাকে আসামের করিমগঞ্জ থেকে ঘটনার কয়েকদিন বাদে পুলিশ গ্রেপ্তার করে৷ রাজ্য সরকার ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ায় পান্না আহমেদকে সাসপেন্ড করে৷ এই ঘটনায় রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top